AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: নোংরা ঘর পরিষ্কার নিয়ে টেনশনে থাকি: ইমন

Iman Chakraborty: রবিবার বিকেলে টিমের সকলের সঙ্গে রিহার্সাল করছিলেন। নীলাঞ্জন ঘোষের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই শো। এমন শো যেহেতু বাড়ির মধ্যে তৈরি হচ্ছে, ইমন কি বেশি টেনশন করছেন?

Exclusive: নোংরা ঘর পরিষ্কার নিয়ে টেনশনে থাকি: ইমন
| Edited By: | Updated on: Mar 10, 2025 | 7:13 PM
Share

নতুন একটা শো ‘তোমাকে দেখবো বলে’ নিয়ে ইদানীং বেজায় ব্যস্ত ইমন চক্রবর্তী। রবিবার বিকেলে টিমের সকলের সঙ্গে রিহার্সাল করছিলেন। নীলাঞ্জন ঘোষের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই শো। এমন শো যেহেতু বাড়ির মধ্যে তৈরি হচ্ছে, ইমন কি বেশি টেনশন করছেন? এমন প্রশ্ন শুনেই ইমন বললেন, ‘একদম ঠিক ধারণা। আমি বেশি টেনশন করি। বিয়ের পর আমার ওসিডি বেড়ে গিয়েছে। আমরা ছোট ফ্ল্যাটে থাকি। কলকাতা শহরে আর কত বড় ফ্ল্যাটে আর থাকা যায়! ব্যান্ডের ছেলেপুলেরা সারাক্ষণ সেখানে আসে। রিহার্সাল করে। আর সকলে এলেই ঘর নোংরা হয়। সেই নোংরা ঘর কী করে পরিষ্কার করব, তা নিয়ে আমার বেশি টেনশন হয়। নোংরা ঘরে আমি একদম থাকতে পারি না।’

এই শো করার প্রস্তুতি পর্বে বর-বউয়ের প্রেম বাড়ল নাকি ঝগড়া বাড়ল? নীলাঞ্জন প্রশ্ন শুনে হেসে বললেন, ‘এমন কিছু করি না যাতে বাড়ির মধ্যে একটা তামাশা হয়ে যায়। তবে সব সময়ে ইমনের ইনপুট নিতে নাকি’। ইমন বললেন, ‘এই লোকটা আমার সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিল। হঠাত্‍ দেখি ছোট-ছোট পুতুল কিনছে। পরে বুঝলাম, এই শোয়ে স্টেজে কে কোথায় দাঁড়াবে, সেটা ছকে দেওয়ার জন্য ও পুতুল কিনেছে। আসলে এখন আমাদের বাড়ির মধ্যে সারাক্ষণ এটাই চলছে’।

আগামী ২২ আর ২৩ তারিখ নজরুল মঞ্চে দেখা যাবে এই শো। গত দু’ মাস অন্য কোনও কাজ করেননি ইমন। নতুন ধরনের একটা শো শ্রোতাদের উপহার দেওয়ার জন্যই ইমন আর নীলাঞ্জন দু’জনেই বদ্ধপরিকর।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?