AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আলিয়া-রণবীরের সংসারে অশান্তি? সম্পর্ক বাঁচাতে কে প্রথম ক্ষমা চেয়ে নেন…

Relationship: কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। একের পর এক মেয়ের মন ভেঙে প্রেমে পড়েছিলেন যে অভিনেতা, সেই রণবীর কাপুরই যে একদিন সংসার করবেন তা হয়তো অনেকেই মানতে পারেননি।

আলিয়া-রণবীরের সংসারে অশান্তি? সম্পর্ক বাঁচাতে কে প্রথম ক্ষমা চেয়ে নেন...
আলিয়া-রণবীর।
| Updated on: Aug 30, 2024 | 10:01 PM
Share

রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় সকলের কম বেশি জানা। দীর্ঘ চার বছরের প্রেমের পর চার হাত এক হয় তাঁদের। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা।রণবীর কাপুর ও আলিয়া ভাটের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় সকলের কম বেশি জানা। দীর্ঘ চার বছরের প্রেমের পর চার হাত এক হয় তাঁদের। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। একের পর এক মেয়ের মন ভেঙে প্রেমে পড়েছিলেন যে অভিনেতা, সেই রণবীর কাপুরই যে একদিন সংসার করবেন তা হয়তো অনেকেই মানতে পারেননি।

নিজেই করিনা কাপুরকে জানিয়েছিলেন রণবীর, তিনি প্রমাণ করতে চান তিনি একজন ভাল স্বামীও বটে। যদিও তাঁদের মধ্যে কোনও বচসা নেই এটা হতে পারে না। তা স্বীকারও করে নিলেন রণবীর। তাঁর কথায়, প্রতিটা সম্পর্কের মতোই তাঁদের মধ্যে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। রণবীরের ওত ইগোর সমস্যা নেই। তিনি সে সব ভুলে প্রথম ক্ষমাটা নিজেই চেয়ে নেন আলিয়ার থেকে।

ভুল যারই হোক না কেন, সমস্যা মেটাতে প্রথম এগিয়ে আসেন খোদ রণবীর কাপুর। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। রণবীর প্রতিটা মুহূর্তে তাঁর সন্তান, তাঁর পরিবারকে কতটা চোখে হারান, প্রমাণ মিলেছিল তু ঝুটি ম্যায় মক্কার ছবির প্রচারের সময়। তখন দেখা গিয়েছিল রণবীর কাপুরকে বারে-বারে রাহার ও আলিয়ার প্রসঙ্গ তুলতে। ফলে বলিউডের ক্যাসানোভা যে এখন দিব্যি সংসার করছেন তা এক কথায় বলাই বাহুল্য। চর্চিত রালিয়া জুটি এক কথায় বিটাউনের লাভবার্ড। কাজের থেকে এখন খানিক বিরতি নিয়ে রণবীর পরিবারকেই সময় দিতে চান।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?