AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasautii Zindagii Kay actor: ট্রেনে নিজের পোশাক নিজে ছিঁড়ে, ব্লেড দিয়ে RPF এর ওপর ‘হামলা’ বাঙালি অভিনেত্রীর

Antara Banerjee: পর্দার চেনা মুখের এ কী ভয়ংকর রূপ! চলন্ত আরাবলি এক্সপ্রেসে আরপিএফ জওয়ানদের ওপর রেজার ব্লেড হাতে ঝাঁপিয়ে পড়লেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কী ঘটেছিল ওই এসি কোচে, যার জন্য আচমকা এমন হিংস্র হয়ে উঠলেন এবং সোজা শ্রীঘরে যেতে হল 'কসৌটি জিন্দেগি কি' খ্যাত এই তারকাকে?

Kasautii Zindagii Kay actor: ট্রেনে নিজের পোশাক নিজে ছিঁড়ে, ব্লেড দিয়ে RPF এর ওপর 'হামলা' বাঙালি অভিনেত্রীর
কী ঘটেছে?
| Updated on: Aug 16, 2026 | 5:30 PM
Share

রূপোলি পর্দার চেনা মুখ, কিন্তু বাস্তবে যে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন তিনি, তা কে জানত! চলন্ত ট্রেনে টিকিট নিয়ে বচসা, আর তার জেরেই এক আরপিএফ (RPF) কর্মীর ওপর রেজার ব্লেড দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাগের মাথায় নিজের জামাকাপড় খুলে ফেলার মতো চাঞ্চল্যকর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ১২ অগস্ট আরাবলি এক্সপ্রেসে ঘটে যাওয়া এই ঘটনায় বিনোদন দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

কী ঘটেছিল আরাবলি এক্সপ্রেসে?

পুলিশ সূত্রে খবর, শ্যুটিংয়ের কাজে আরাবলি এক্সপ্রেসে করে সুরাট যাচ্ছিলেন অন্তরা। তাঁর কাছে স্লিপার ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তিনি একটি সংরক্ষিত এসি (AC) কোচে উঠে পড়েন। টিকিট পরীক্ষক তাঁকে নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করলে, তিনি তা মানতে অস্বীকার করেন। বচসা চরমে পৌঁছলে খবর দেওয়া হয় আরপিএফ-কে। আরপিএফ এএসআই (ASI) যামিনীকান্ত মিশ্র তাঁকে সিট ছাড়ার কথা বললে, উলটে তাঁদের গালিগালাজ শুরু করেন অভিনেত্রী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তিনি আরপিএফ টিমের ওপর রেজার ব্লেড নিয়ে হামলা চালান বলে অভিযোগ।

গ্রেফতারি ও চাঞ্চল্যকর দাবি

ঘটনার পরের দিন সকালে বোরিভালি রেলওয়ে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। জিআরপি (GRP) ইন্সপেক্টর কুণ্ডা গাভাদে জানিয়েছেন, এসি টিকিট না পাওয়ার হতাশাতেই সম্ভবত এমন কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গ্রেফতারির পর তিনি নিজের পরিবার বা আইনজীবীর সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে অস্বীকার করেন এবং নিজেই গ্রেফতার হওয়ার জেদ ধরে বসে থাকেন। তবে তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হওয়ার পর তিনি কিছুটা শান্ত হন। সূত্রের খবর বর্তমানে জামিনে ছাড়া পেলেও তদন্ত চলছে।

কে এই অন্তরা বন্দ্যোপাধ্যায়?

৩১ বছর বয়সি এই অভিনেত্রীর শিকড় কিন্তু এই কলকাতাতেই। এক বাঙালি পরিবারে জন্ম নেওয়া অন্তরা ২০১৩ সালে স্বপ্নপূরণের আশায় মুম্বই পাড়ি দেন। নির্মলা নিকেতন কলেজে ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক (BSW) নিয়ে পড়াশোনা শুরু করলেও, অভিনয়ের টানে মাঝপথেই তা ছেড়ে দেন।

২০১২ সালে ‘গুমরাহ: এন্ড অফ ইনোসেন্স’ দিয়ে তাঁর অভিনয় জীবনের শুরু। ২০১৪ সালে ‘দ্য শৌকিনস’ ছবিতে ছোট একটি চরিত্র দিয়ে বলিউডে পা রাখলেও তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ছোট পর্দাতেই নিজের জায়গা পাকা করেন তিনি। ‘সাবধান ইন্ডিয়া’, ‘বড়ো বহু’, ‘লাল ইশক্’-এর মতো জনপ্রিয় শোতে দেখা গিয়েছে তাঁকে। তবে একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকে সুমন শেখর শর্মার চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। ২০১৯ সালে এই শো ছাড়ার পর ‘কবচ… মহাশিবরাত্রি’, ‘দিব্য দৃষ্টি’ এবং ‘রাগিনী এমএমএস রিটার্নস সিজন ২’-তে তাঁর কাজ প্রশংসিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ কত্থক শিল্পী। ইনস্টাগ্রামে তাঁর ৫ লক্ষ ২৮ হাজারের বেশি অনুগামী রয়েছে। ২০২৪ সালে লখবিন্দর ওয়াদালির গাওয়া ‘চাপ তিলক’ মিউজিক ভিডিয়ো এবং রকেট রিলস-এর মাইক্রো-ড্রামা ‘দ্য লাস্ট শট’-এও তাঁকে সম্প্রতি দেখা গিয়েছে। এমন একজন সফল অভিনেত্রীর এহেন আচরণে হতবাক তাঁর অনুরাগীরা।

Follow Us