AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Result: শেষ মুহূর্তে খেলা ঘুরল বরাহনগরে, সজল নাকি সায়ন্তিকা, জয়ী কে?

Election Result: ২০২১ সালে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন সায়ন্তিকা। তবে ২০২৪-এ উল্টে গিয়েছে সবকিছু। সব না পাওয়ার জবাব দিয়েছেন সায়ন্তিকা। এ বছর নির্বাচনে চর্চিত প্রার্থী সায়ন্তিকা। এই বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি সায়ন্তিকা।

Election Result: শেষ মুহূর্তে খেলা ঘুরল বরাহনগরে, সজল নাকি সায়ন্তিকা, জয়ী কে?
| Updated on: Jun 04, 2024 | 9:27 PM
Share

এ যেন ভারত-পাকিস্তান হাড্ডাহাডি ম্যাচ। একবার সজল ঘোষ এগিয়ে যাচ্ছিলেন, একবার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের ব্যবধানও খুব বেশি ছিল না দু’জনের মধ্যে। তবে রাত গড়াতেই অবশেষে স্পষ্ট হল বরাহনগরের ভাগ্য। বিজেপির সজল ঘোষকে হারিয়ে জয়ী হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শংসাপত্র পেয়ে গিয়েছেন তিনি। গাল ভরে গিয়েছে সবুজ আবিরে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন সায়ন্তিকা। তবে ২০২৪-এ উল্টে গিয়েছে সবকিছু। সব না পাওয়ার জবাব দিয়েছেন সায়ন্তিকা। এ বছর নির্বাচনে চর্চিত প্রার্থী সায়ন্তিকা। এই বছর লোকসভা ভোটে তৃণমূলের টিকিট পাননি সায়ন্তিকা। তা নিয়ে দলের উপর একগুচ্ছ অভিমান প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে। এর পরেই তৃণমূলের তরফে তাঁকে বিধানসভার প্রার্থী হওয়ার টিকিট দেওয়া হয় তাঁকে। অভিমান ভুলে বরাহনগরেই গত দুই মাস যাবৎ বাড়ি ভাড়া নিয়ে জোরকদমে প্রচার চালিয়েছিলেন তিনি। ভরসা রেখেছিলেন ঠাকুরে। গোটা লোকসভার প্রচার জুড়েই তাঁর স্টাইল স্টেটমেন্ট সকলের নজর কাড়ে।

উল্লেখ্য গতবার ভোটে হারার পর কিন্তু বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলেন তিনি। সেখানকার মানুষদের জন্য বারেবারে ছুটে যেতে দেখা গিয়েছে তাঁকে। বরাহনগরের মানুষের তাঁর কাছ থেকে অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশা তিনি কী করে মেটান এখন সেটাই দেখার।

শংসাপত্র হাতে সায়ন্তিকা। নিজস্ব চিত্র।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা