AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood News: অভিষেকের সামনেই শাহরুখের সঙ্গে প্রেম করতে হবে! এই ভেবেই বড় সিদ্ধান্ত নেন ঐশ্বর্য

Aishwarya-Abhishek: মেগাস্টার শাহরুখ খান, বিশাল বাজেট আর নিশ্চিত ব্লকব্লাস্টার—মা হওয়ার পর এর চেয়ে বড় কামব্যাক আর কী-ই বা হতে পারত! সব সাজানো ছিল, তবুও ফারহা খানের সেই মেগা প্রজেক্ট এক ঝটকায় হাতছাড়া করেন ঐশ্বর্য রাই বচ্চন। নেপথ্যে ছিলেন স্বামী অভিষেক বচ্চন নিজেই, কিন্তু একই ছবিতে তিনি থাকা সত্ত্বেও কেন পিছিয়ে গেলেন বিশ্বসুন্দরী? পর্দার রোমান্স নাকি বাস্তবের সংসার, কোন টানাপোড়েনে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি?

Bollywood News: অভিষেকের সামনেই শাহরুখের সঙ্গে প্রেম করতে হবে! এই ভেবেই বড় সিদ্ধান্ত নেন ঐশ্বর্য
কী ঘটেছে?
| Updated on: Aug 09, 2026 | 3:47 PM
Share

মা হওয়ার পর রুপোলি পর্দায় ধামাকাদার কামব্যাকের সুযোগ একবারে হাতের মুঠোয় ছিল। গ্যারান্টিড বক্স অফিস হিট, বিশাল বাজেট আর উল্টোদিকে মেগাস্টার শাহরুখ খান! কিন্তু সব সাজানো থালি সামনে থাকা সত্ত্বেও, পেশাগত সুযোগের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ফারহা খানের মেগা হিট ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর অফার এভাবেই হাতছাড়া হয়েছিল বিশ্বসুন্দরীর। কিন্তু ঠিক কী কারণে স্বামী অভিষেক বচ্চন টিমে থাকা সত্ত্বেও পিছু হটলেন ঐশ্বর্য?

বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যায়, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোনের করা চরিত্রটি প্রথম প্রস্তাব গিয়েছিল ঐশ্বর্যের কাছেই। তখন সদ্যই কন্যাসন্তান আরাধ্যার জন্ম দিয়েছেন তিনি। তাই পেশার খাতিরে এটিই হতে পারত তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় কামব্যাক। তবে গল্পের আসল টুইস্ট লুকিয়ে ছিল কাস্টিংয়ে।

ছবিতে অভিষেকের থাকা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্যদিকে, স্ক্রিপ্ট অনুযায়ী ঐশ্বর্যের রোমান্টিক কেমিস্ট্রি জমানোর কথা ছিল শাহরুখের সঙ্গে। বিশেষ করে ‘মনওয়া লাগে’-র মতো সুপারহিট রোমান্টিক গানে এসআরকে-ঐশ্বর্য জুটিকে পর্দায় ফোটানোই ছিল ফারহার আসল প্ল্যান। ব্যস, বিপত্তি ঘটল ঠিক সেখানেই!

এক পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজেই সেই কঠিন সিদ্ধান্তের কথা খোলসা করেছিলেন। তিনি জানান, “আলাদাভাবে ভাবলে চরিত্রটা লুফে নেওয়ার মতো ছিল। বাঁধাধরা ব্লকব্লাস্টার, হিট গান, দুর্দান্ত সেটআপ, সব তৈরিই ছিল। কিন্তু যে ছবিতে অভিষেক নিজেই রয়েছে, সেখানে অন্য নায়কের সঙ্গে আমার রোমান্স দর্শক কীভাবে নেবেন, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হতো। প্রেক্ষাগৃহে ছবি দেখার চেয়ে আমাদের রিয়েল লাইফ কেমিস্ট্রি নিয়ে চর্চা শুরু হয়ে যেত বেশি। আমি চাইনি কাজের চেয়ে বিতর্ক বেশি জায়গা করে নিক।”

তিনি আরও যোগ করেন, “একজন পেশাদার অভিনেত্রী হিসেবে এত বড় প্রজেক্ট থেকে সরে আসা একেবারেই সহজ ছিল না। কিন্তু স্ত্রী হিসেবে ভাবলে, ওই পরিস্থিতিতে সেটাই ছিল সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।” পর্দার রোমান্স বনাম বাস্তবের সংসার—এই দ্বন্দ্বে শেষমেশ পরিবারের শান্তিকেই অগ্রাধিকার দেন ঐশ্বর্য। আর সেই ফাঁকা ময়দানে নেমেই বাউন্ডারি হাঁকান দীপিকা পাড়ুকোন!

Follow Us