AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিষেককে কেন নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না? অমিতাভ কে নিয়ে ট্রোল সময়ের

তবে সবচেয়ে বেশি হইচই হচ্ছে সময়ের একটি অপ্রকাশিত জোক নিয়ে। সময় জানান, কেবিসিতে অমিতাভ বচ্চনের সামনে বসে তাঁর মাথায় অনেক ‘উল্টোপাল্টা’ চিন্তা আসছিল, যা তিনি সাহসে ভর করে বলে উঠতে পারেননি। তেমনই একটি রসিকতা ছিল অমিতাভের করা পোলিও প্রচার নিয়ে।

অভিষেককে কেন নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না? অমিতাভ কে নিয়ে ট্রোল সময়ের
অমিতাভ কে নিয়ে ট্রোল সময়ের
| Updated on: Apr 08, 2026 | 6:14 PM
Share

কমেডিয়ান সময় রায়না বারবার কোনও না কোনও বিতর্কে জড়ান। কখনও দাবার বোর্ড, আবার কখনও ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর মঞ্চ— সময় রায়না সবসময়ই থাকেন চর্চায়। এবার তিনি সরাসরি বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনকে নিয়ে এমন এক রসিকতা করলেন, যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল শোরগোল।

সম্প্রতি নিজের শো ‘স্টিল অ্যালাইভ’-এ সময় রায়না পুরনো এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ২০২৫ সালে তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র হট সিটে বসেছিলেন। সময় জানালেন, সেখানে গিয়ে অমিতাভ বচ্চনের সামনে তিনি ডাহা মিথ্যে বলেছিলেন!

বিগ বি-র কাছে সময় দাবি করেছিলেন যে, তাঁর দিদিমা নাকি অমিতাভ বচ্চনের মস্ত বড় ভক্ত। কিন্তু আসল সত্যিটা হল, সময়ের দিদিমা প্রায় ৭ বছর আগেই মারা গিয়েছেন। সময় মজার ছলে বলেন, “ইন্টারনেটে সবসময় সৎ থাকা যায় না। আমি ভেবেছিলাম সবসময় তো লোকে আমাকে খারাপ ছেলে বলে জানে, কেবিসিতে গিয়ে যদি একটু ভালো সাজার নাটক করি, তবে হয়তো লোকে ভাববে আমি কত শান্ত ও ভদ্র ছেলে!”

তবে সবচেয়ে বেশি হইচই হচ্ছে সময়ের একটি অপ্রকাশিত জোক নিয়ে। সময় জানান, কেবিসিতে অমিতাভ বচ্চনের সামনে বসে তাঁর মাথায় অনেক ‘উল্টোপাল্টা’ চিন্তা আসছিল, যা তিনি সাহসে ভর করে বলে উঠতে পারেননি। তেমনই একটি রসিকতা ছিল অমিতাভের করা পোলিও প্রচার নিয়ে।

সময়ের কথায়, তাঁর মনে আসছিল— “স্যার, আপনি তো সারা জীবন পোলিও-র এত বিজ্ঞাপন করলেন, যাতে সবাই নিজের পায়ে দাঁড়াতে পারে। অথচ নিজের ছেলেকে (অভিষেক বচ্চন) কেন নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না? যদিও অমিতাভ বচ্চনের সামনে এই কথাটি সময় বলেননি, কিন্তু এখন নিজের শো-তে এই গোপন কথাটি ফাঁস করতেই দ্রুত ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

সম্প্রতি রণবীর এলাহাবাদিয়া ওরফে ‘বিয়ার বাইসেপস’-এর একটি আপত্তিকর প্রশ্ন নিয়ে ইন্টারনেটে ব্যাপক বিতর্ক হয়েছিল। সেই বিষয়েও সময় রায়না হাসতে হাসতে জানান, রণবীর নাকি সেই একই প্রশ্ন ৮ বার করেছিলেন! সময় বলেন, “এডিট করার সময় আমি ৯৯ শতাংশ নোংরা কথা বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু রণবীর এতই অদ্ভুত সব প্রশ্ন করেছিলেন যে পুরোপুরি মোছা সম্ভব হয়নি।” সময় রায়নার এই স্বভাবজাত ঠাট্টা আর শ্লেষ এখন ডিজিটাল দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ কেউ একে নিছক বিনোদন হিসেবে দেখলেও, বচ্চন ভক্তদের অনেকেই সময়ের এই মন্তব্যে বেশ ক্ষুব্ধ।

Follow Us