AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইন্দো-চিন যুদ্ধে প্রেমের ‘বলি’, এই নারীর জন্যই আজও অবিবাহিত রতন টাটা!

Ratan Tata: যে প্রেম নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি, সেই প্রেমের পরিণতি জানলে চোখে জল আসবে আপনার। টাটার জীবনে কে সেই নারী? কে সেই স্বপ্নসুন্দরী? যুদ্ধের কারণে যে প্রেম কার্যত বলি দিতে হয়েছিল এই মহান শিল্পপতিকে?

ইন্দো-চিন যুদ্ধে প্রেমের 'বলি', এই নারীর জন্যই আজও অবিবাহিত রতন টাটা!
এই নারীর জন্যই আজও অবিবাহিত রতন টাটা!
| Updated on: Oct 07, 2024 | 7:32 PM
Share

দেখতে দেখতে ৮৬ বছর কাটিয়ে ফেলেছেন রতন টাটা। আজও বিয়ে করেননি তিনি। নিজেই জানিয়েছিলেন জীবনে প্রেম এসেছিল বেসব কয়েক বার। তবে বিয়েতে পরিণতি পায়নি। শোনা যায়, টাটা নাকি ভালবেসেছিলে অভিনেত্রী সিমি গারেওয়ালকে। তবে সেই প্রেমও পরিণতি পায়নি। সিমির সঙ্গে প্রেম নিয়ে কোনওদিন প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি টাটাকে। তবে যে প্রেম নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তিনি, সেই প্রেমের পরিণতি জানলে চোখে জল আসবে আপনার। টাটার জীবনে কে সেই নারী? কে সেই স্বপ্নসুন্দরী? যুদ্ধের কারণে যে প্রেম কার্যত বলি দিতে হয়েছিল এই মহান শিল্পপতিকে?

সিমি গারেওয়ালের টক শো’তেই জীবনের সেই কাহিনী শেয়ার করেছেন টাটা। তিনি জানান, সে সময় লস এঞ্জেলসে কাজ করছিলেন। সেখানেই তাঁর আলাপ হয় তাঁর স্বপ্নসুন্দরীর সঙ্গে। তাঁর কথায়, “কলেজ শেষ হওয়ার পর আমি লস এঞ্জেলসে একটি কাজ পাই। দুই বছর সেখানে কাজ করি আমি। কী সুন্দর সময় কাটাই। এত ভাল আবহাওয়া। নিজের গাড়ি ছিল। ছিল পছন্দের চাকরি। সে সময় প্রেমে পড়ি আমি। বিয়েটাও করে ফেলতাম। তবে আমায় ভারতে ফিরতে হত। খবর পাই ঠাকুমা খুব অসুস্থ।” ভারতে কিছু সময় কাটিয়ে আবারও প্রেমের টানে লস এঞ্জেলসে ফিরে যান টাটা, প্রেমের টানে, প্রেমিকার টানে। ঠিক করেন এবার দেশে ফিরবেন তাঁকে নিয়েই। বিয়ে করবেন, গড়ে তুলবেন স্বপ্নের সংসার। তবে সেই ইচ্ছে অপূর্ণ থেকে যায়।

তাঁর কথায়, ‘সে সময় ইন্দো-চিন যুদ্ধ চলছিল। আমি তাঁকে নিয়ে এই দেশে চলে আসি এমনটা চাননি ওঁর বাবা-মা। ও সেই সিদ্ধান্ত মেনে নেয়। আমার সঙ্গে ভারতে আসতে চাই না। কিন্তু আমাকে যে দেশে ফিরতেই হত। তাই আমি ফিরে আসি। আমাদের সম্পর্কটাও তাসের ঘরের মতো ভেঙে যায়।” বিয়ে না করলেও রতন টাটাকে ভালবাসার মানুষের অভাব নেই। এত বড় শিল্পপতি, এত টাকার মালিক, তবু রতন টাটা যেন আজীবনের মাটির মানুষ।

Follow Us