AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sai Pallavi Aamir Khan: আমির খানের কাস্টিং বাছাই অপছন্দ পল্লবীর! সটান জানিয়ে দেন, তারপর…

Sai Pallavi calls herself miscast in Bollywood debut movie Ek Din: বলিউডে ডেবিউ করেই বোমা ফাটালেন সাই পল্লবী। আমির খানের ছেলেকে নিয়ে তৈরি ছবিতে অভিনয় করেও কেন খোদ সাই-ই নিজেকে 'মিসকাস্ট' মনে করলেন? আমিরকে কী বলে বসেন অভিনেত্রী?

Sai Pallavi Aamir Khan: আমির খানের কাস্টিং বাছাই অপছন্দ পল্লবীর! সটান জানিয়ে দেন, তারপর...
কী বলেছেন অভিনেত্রী?Image Credit: wikipedia
| Updated on: May 07, 2026 | 10:24 AM
Share

সাই পল্লবী (Sai Pallavi)—দক্ষিণী ছবির এই পাওয়ারহাউস অভিনেত্রীর বলিউড এন্ট্রি নিয়ে ফ্যানেদের উন্মাদনার শেষ ছিল না। আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে ‘এক দিন’ (Ek Din) ছবিতে তাঁর কেমিস্ট্রি দেখতে মুখিয়ে ছিলেন সবাই। কিন্তু চমকপ্রদ তথ্য হল, শুটিং চলাকালীন খোদ সাই-ই নাকি মনে করেছিলেন তিনি এই ছবির জন্য একেবারেই ‘মিসকাস্ট’। এতটাই খটকা ছিল মনে যে, প্রযোজক আমির খানের সামনে গিয়ে সরাসরি নিজের আপত্তির কথা জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।

আসলে ‘এক দিন’ ছবির স্ক্রিপ্ট যখন সাইয়ের কাছে যায়, তখন তাঁর মনে হয়েছিল এটি হলিউড ছবি ‘বিফোর সানরাইজ’-এর মতো হবে। সেই ভালো লাগা থেকেই ছবিতে কাজ করতে রাজি হন তিনি। কিন্তু শুটিং ফ্লোরে গিয়ে বা প্রিমিয়ারের সময় তাঁর মনে হয়, চরিত্রটির জন্য অন্য কাউকে নিলে বোধহয় বেশি মানাত। আমির খানকে সটান সাই বলেন, “আমার মনে হয় না আমি এই চরিত্রটা করার জন্য তৈরি। আমাকে এই রোলে ঠিক মানাচ্ছে না। আমার বদলে যদি গ্ল্যামারাস বা একটু জাঁকজমকপূর্ণ কোনও নতুন মুখ থাকত, তবে ছবিটা অন্য মাত্রা পেত।”

কেন হঠাৎ এমন মনে হয় সাইয়ের? অভিনেত্রী জানিয়েছেন, সেই সময় তিনি পর পর বেশ কিছু সিরিয়াস ও মানসিকভাবে ক্লান্তিকর চরিত্রে কাজ করেছিলেন। তাই মন চাইছিল হালকা কোনও কাজ করতে। কিন্তু ‘এক দিন’-এর চরিত্রটি করতে গিয়েই তাঁর মনে হয় কোথাও একটা তাল কাটছে।

বক্স অফিসের রিপোর্টও বলছে, সাইয়ের আশঙ্কাই শেষ পর্যন্ত ঠিক হল। ছবিটির রিভিউ খুব একটা ভালো আসেনি। সমালোচকদের মতে, সাই পল্লবীর মতো একজন দুর্দান্ত অভিনেত্রীকে এই ছবিতে ঠিকঠাক ব্যবহারই করা যায়নি। ছবির ব্যবসাও বেশ ঝিমিয়ে। তবে বলিউডে শুরুটা খুব ভালো না হলেও, সাইয়ের আসল তুরুপের তাস কিন্তু এখনও বাকি। নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রণবীর কাপুরের বিপরীতে সীতা হয়ে তিনি কতটা পর্দা কাঁপান, এখন সেদিকেই তাকিয়ে সিনেমা প্রেমীরা।

Follow Us