AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandranath Rath murder investigation: খুনে ব্যবহৃত গাড়িটি আসলে কার? তদন্ত শুরু হতেই CID-এর হাতে উঠে এল ভয়ঙ্কর তথ্য

Chandranath Rath Murder: খুনের প্যাটার্ন দেখে তদন্তকারীদের অনুমান, সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবার সকালেই সিআইডির হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছেছে। আজ ময়নাতদন্ত চন্দ্রনাথের দেহের।

Chandranath Rath murder investigation: খুনে ব্যবহৃত গাড়িটি আসলে কার? তদন্ত শুরু হতেই CID-এর হাতে উঠে এল ভয়ঙ্কর তথ্য
ডানদিকে আসল গাড়িটির ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 8:59 AM
Share

কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে, খুনে ব্যবহৃত চার চাকা গাড়িটি চুরির। ওই গাড়িটি করে প্রথমে চন্দ্রনাথের গাড়ি আটকানো হয়, তারপর পিছন থেকে বাইকে এসে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানতে মৃতদেহের ক্ষতচিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে গাড়ি এবং ঘটনাস্থল থেকেও।

খুনের প্যাটার্ন দেখে তদন্তকারীদের অনুমান, সুপারি কিলারদের দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে চন্দ্রনাথকে। ইতিমধ্যেই ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। তদন্তে সহযোগিতা করতে বৃহস্পতিবার সকালেই সিআইডির হোমিসাইড শাখা ঘটনাস্থলে পৌঁছেছে। আজ ময়নাতদন্ত চন্দ্রনাথের দেহের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর FIR রুজু করা হবে। আপাতত সিআইডি আধিকারিকরাই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তদন্তভার সিআইডি-র হাতে যেতে পারে বলে জানা যাচ্ছে।

ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,”দুই তিনদিন ধরে রেইকি করে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।  পুলিশ কিছু প্রমাণ পেয়েছে এবং তাঁরা তদন্ত করবে।” মধ্যমগ্রামের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শুভেন্দু জানিয়েছেন, কোনও একটা ক্লু পেয়েছে পুলিশ। সেটা ধরেই তদন্ত করা হচ্ছে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?