AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবা নয়, সলমনের মতো হয়েছে শাহরুখের ছোট ছেলে? আব্রামকে নিয়ে কী বললেন কিং!

Gossip: আদরের ছোট্ট আব্রাম নাকি পুরো সলমন খানের মতো হয়েছে? কী ভাবেছেন, সলমন খানের মতো মানেই রাগি, মেজাজি, একেবারেই তা নয়। তবে আব্রামের কোন স্বভাব দেখে শাহরুখ খান এই মন্তব্য করেন?

বাবা নয়, সলমনের মতো হয়েছে শাহরুখের ছোট ছেলে? আব্রামকে নিয়ে কী বললেন কিং!
| Updated on: Feb 28, 2025 | 5:37 PM
Share

শাহরুখ খান ও সলমন খান, বলিউডের দুই স্তম্ভ। যাঁদের এক কথায় গলায়-গলায় ভাব বললে ভুল হবে না। একটা দীর্ঘ সময় ধরে তাঁরা একে অন্যের সঙ্গে কথা বলেননি নানা কারণ বশত। তবে সেই সব অভিমান পেড়িয়ে এখন তাঁরা ভাই-ভাই। একটা সময় যে দুই স্টারের ভক্তরা একে অন্যের সঙ্গে লড়াই করত, এখন তাঁরাই একসঙ্গে সেলিব্রেট করছেন, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, একসঙ্গে আবারও করছেন ছবি। শাহরুখের ছবিতে সলমন, সলমনের ছবিতে শাহরুখ। প্রকাশ্যে একে অপরকে নিয়ে নানা মন্তব্য করতেও তাঁরা পিছপা হন না। তবে একবার শাহরুখ নিজের সন্তানকে নিয়ে এ কী বলতে শোনা গেল। আদরের ছোট্ট আব্রাম নাকি পুরো সলমন খানের মতো হয়েছে? কী ভাবেছেন, সলমন খানের মতো মানেই রাগি, মেজাজি, একেবারেই তা নয়। তবে আব্রামের কোন স্বভাব দেখে শাহরুখ খান এই মন্তব্য করেন?

সলমনের এক রিয়্যালিটি শো-য়ে এসে শাহরুখ খান বলেন, ‘আমার ছোটটা পুরো সলমনের মতো হয়েছে। প্রথমে বলে মা তোমায় ভালবাসি, তারপর বলে বাবা তোমায় ভালবাসি। তারপর সেখানে যে যে থাকে, তাঁদের সকলকে বলে তোমাকেও ভালবাসি, তোমাকেও ভালবাসি।’ এরপর শাহরুখ খান আরও বলেন, ‘এই জন্যই তো আমার আব্রামকে সলমনের মত মনে হয়, কারণ ভালবাসা সকলের মধ্যে ভাগ করে দিতে জানে সে।’

শাহরুখের এই কথা শুনে বেজায় হেসে লুটোপুটি খেতে শুরু করে দেন সলমন। অবাক হয়ে এমন প্রতিক্রিয়া দেন, যাতে স্পষ্ট হয়ে যায়, তিনি বলতে চাইছেন, এটা কোনও কথা হল? শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম বরাবরই মিষ্টি স্বভাবের। সবসময় তাকে বাবার সঙ্গে হাসিমুখেই দেখা যায়। বাবার প্রিয় সেই ছোট্ট আব্রাম এখন বেশ বড় হয়ে গিয়েছে। পাপারাৎজিদের পোজ দিয়ে ছবিও দিচ্ছে সে।

Follow Us