জুটি বেঁধে নাকি ফিরছেন না প্রতীক-সোনামণি! তা হলে কী ঘটছে?
বাংলা টেলিভিশনে প্রতীক সেন আর সোনামণি সাহার জুটি জনপ্রিয়। তাঁরা একসঙ্গে 'মোহর' ধারাবাহিকে কাজ করেছেন। তারপর লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেই আরও একটি ধারাবাহিকে কাজ করেছেন দু' জনে। এবার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়, যিনি লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র, তাঁর ধারাবাহিকে দেখা যাবে প্রতীক সেন-কে, তেমনই খবর টলিপাড়ায়।

বাংলা টেলিভিশনে প্রতীক সেন আর সোনামণি সাহার জুটি জনপ্রিয়। তাঁরা একসঙ্গে ‘মোহর’ ধারাবাহিকে কাজ করেছেন। তারপর লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানেই আরও একটি ধারাবাহিকে কাজ করেছেন দু’ জনে। এবার প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়, যিনি লীনা গঙ্গোপাধ্যায়ের পুত্র, তাঁর ধারাবাহিকে দেখা যাবে প্রতীক সেন-কে, তেমনই খবর টলিপাড়ায়।
এই ধারাবাহিকের নায়িকার খোঁজ চলছে। স্বীকৃতি মজুমদারের কথা মাথায় রয়েছে নির্মাতাদের, তেমন জানা যাচ্ছে। অন্য কোনও নায়িকাকেও দেখা যেতে পারে এই ধারাবাহিকে। শেষ পর্যন্ত কে-কে করবেন এই ধারাবাহিক, তা জানার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময়। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে কিছুই ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত। কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেটাই জানা গেল। প্রতীক সেন শেষ ধারাবাহিক যে চ্যানেলে করেছেন, তার বিরোধী চ্যানেলের জন্য এবার কাজ করছেন বলে খবর।
এদিকে সোনামণি সাহাকে শেষ দেখা গিয়েছে নায়ক হানি বাফনার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে। এবার টলিউডের এক নামী প্রযোজনা সংস্থা, যারা প্রধানত ছবি তৈরি করে, তারা বাংলা ধারাবাহিক আনবে। সেই ধারাবাহিকের জন্য সোনামণি নাকি মিটিং সেরেছেন নামী প্রযোজনা সংস্থার সঙ্গে। যদিও টলিপাড়ায় মিটিং মানেই কাজের বিষয়টি চূড়ান্ত এমন নয়। তবে পরপর যা ঘটেছে, তাতে বোঝা যায়, প্রতীক-সোনামণির মিটিং হয়েছে ভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। এতেই টলিপাড়ায় অনেকে আঁচ করছেন, তাঁরা নাকি জুটি বেঁধে ফিরছেন না ছোটপর্দায়।
বাংলায় আরও পাঁচটি নতুন ধারাবাহিক আসছে। সেখানে কে কার সঙ্গে জুটি বাঁধবেন তা দেখার অপেক্ষা। বেশ কিছু নতুন মুখকে নিয়েও শুরু হচ্ছে বাংলা ধারাবাহিক।
