AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Proof of Citizenship: পাসপোর্টও নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে নিজেকে দেশের নাগরিক প্রমাণ করবেন কী করে?

How to prove Indian citizenship: কে কীভাবে নাগরিকত্ব পেয়েছেন, সেই অনুযায়ী তাঁর নাগরিকত্ব প্রমাণের নথি ঠিক হয়। কোনও একটি নির্দিষ্ট নথি নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয়। যাঁরা এ দেশে জন্মসূত্রে নাগরিক, তাঁদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আলাদা নথি নেই। আইনি বিবাদ হলে জন্মের শংসাপত্র বা তার প্রমাণস্বরূপ অন্য সরকারি নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয়।

Proof of Citizenship: পাসপোর্টও নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে নিজেকে দেশের নাগরিক প্রমাণ করবেন কী করে?
প্রতীকী চিত্র।Image Credit: Chatgpt
| Updated on: Jun 26, 2026 | 3:33 PM
Share

নয়া দিল্লি: পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় (Passport not Proof of Citizenship), জানিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)। এতদিন অবধি পাসপোর্টকে নাগরিকত্বের প্রামাণ্য নথি হিসাবে ব্যবহার করলেও, কেন্দ্র জানিয়েছে যে এটি কেবলমাত্র ভ্রমণের নথি। কেন্দ্রের এই ঘোষণা বড় ধাক্কা দেশের নাগরিকদের কাছে। এখন সকলেই সংশয়ে পড়েছেন যে পাসপোর্টও যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে কোন নথি নাগরিকত্ব প্রমাণ করবে?

এসআইআর মামলা যখন সুপ্রিম কোর্টে গড়ায়, তখন কেন্দ্র জানিয়েছিল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এখন বলা হচ্ছে, পাসপোর্টও নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে কোন নথি নাগরিকত্ব প্রমাণ করে? এর উত্তর কোনও একটি নির্দিষ্ট নথিতে নয়, বরং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের মধ্যে লুকিয়ে আছে।

পাসপোর্ট এবং নাগরিকত্ব

কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা, পাসপোর্ট কোনওদিনই নাগরিকত্বের প্রমাণ ছিল না। বিদেশে যাতায়াতের প্রয়োজনে নথি এটি।

তা হলে নাগরিকত্বের প্রমাণ কী?

কোনও নির্দিষ্ট একটি নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না। নাগরিকত্ব ঠিক হয় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী। ভারতে পাঁচ রকম ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়।

  • জন্মসূত্রে
  • উত্তরাধিকার সূত্রে
  • নাগরিক হিসেবে রেজিস্টার করে
  • টানা ১২ বছর দেশে থাকলে
  • ভারতের নিয়ন্ত্রণে থাকা কোনও এলাকার বাসিন্দা হলে

কে কীভাবে নাগরিকত্ব পেয়েছেন, সেই অনুযায়ী তাঁর নাগরিকত্ব প্রমাণের নথি ঠিক হয়। কোনও একটি নির্দিষ্ট নথি নাগরিকত্বের অকাট্য প্রমাণ নয়। যাঁরা এ দেশে জন্মসূত্রে নাগরিক, তাঁদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে আলাদা নথি নেই। আইনি বিবাদ হলে জন্মের শংসাপত্র বা তার প্রমাণস্বরূপ অন্য সরকারি নথি নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয়।

কী ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়?

 ভারতে জন্মগ্রহণ করলে-

  • ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১ জুলাই, ১৯৮৭ সালের মধ্যে এ দেশে জন্ম হলে সকলেই ভারতীয় নাগরিক। সেক্ষেত্রে বাবা-মায়ের নাগরিকত্ব যা-ই হোক না কেন, নাগরিক হিসাবে গণ্য করতে কোনও সমস্যা হয় না।
  • ১৯৮৭-র ১ জুলাই থেকে ২০০৪-এর ৩ ডিসেম্বরের মধ্যে জন্ম হলে, জন্ম প্রমাণপত্রের পাশাপাশি বাবা-মায়ের মধ্যে কোনও একজনকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হতে হবে।
  • এরপরে, অর্থাৎ ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর কারোর জন্ম হলে, বাবা-মা- উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে। যদি একজন ভারতীয় নাগরিক হন এবং অন্যজন ভারতীয় নাগরিক না হন, তাহলে তিনি যেন বেআইনি অনুপ্রবেশকারী না হন, তা প্রমাণ করতে হবে।
  •  ভারতের বাইরে কারও জন্ম হলেও উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব মেলে।

  • ৩) ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, সন্তান, ভারতীয় বংশোদ্ভূতরা এ দেশের নাগরিক হিসেবে নিজেদের রেজিস্টার করতে পারেন।

  • ৪) টানা ১২ বছর ভারতে থাকলে, নিয়মানুসারে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যায়।

  • ৫) দেশের বাইরের কোনও এলাকা ভারত যদি অধিগ্রহণ করে, তবে সেখানকার বাসিন্দারা আপনা-আপনি ভারতের নাগরিকত্ব পাবেন।

Follow Us