AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দিদি নম্বর ওয়ান শো যেন বন্ধ হয়ে যায়’, কেন এই আর্জি রচনার ভক্তের

Rachana Banerjee: একশ্রেণি যেমন রচনা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের নয়া ধাপ নিয়ে উত্তেজিত, অপর শ্রেণি আবার বেজায় চিন্তায় পড়েছেন দিদি নম্বর ওয়ার শো নিয়ে। এই শো ২০১২ সাল থেকে করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে দুই পর্বে তাঁকে দেখা যায়নি মাত্র।

'দিদি নম্বর ওয়ান শো যেন বন্ধ হয়ে যায়', কেন এই আর্জি রচনার ভক্তের
রচনা বন্দ্যোপাধ্যায়।
| Updated on: Mar 13, 2024 | 7:40 PM
Share

রচনা বন্দ্যোপাধ্যায়, বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। শোনা গিয়েছিল দিদি নম্বর ওয়ান এবার রাজনীতির মঞ্চে পা রাখতে চলেছেন। সেই জল্পনাকে উষ্কে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচনার শোয়ে উপস্থিতি। তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে থাকলেও অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই পাল্টে যায় সব সমীকরণ। রচনা বন্দ্যোপাধ্যায় হুলগি কেন্দ্রের হয়ে লড়ছেন। আসন্ন লোকসভা নির্বাচণের বড় চমকই হলেন তিনি। একশ্রেণি যেমন রচনা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ারের নয়া ধাপ নিয়ে উত্তেজিত, অপর শ্রেণি আবার বেজায় চিন্তায় পড়েছেন দিদি নম্বর ওয়ার শো নিয়ে। এই শো ২০১২ সাল থেকে করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। মাঝে দুই পর্বে তাঁকে দেখা যায়নি মাত্র। তাতেই শোরগোল পড়ে গিয়েছিল ভক্তমনে। এবার রাজনীতিতে তিনি পা রাখতেই চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।

রচনা বন্দ্যোপাধ্যায়ের শো দিদি নম্বর ওয়ানের প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই এক ভক্ত লিখলেন, ”আমাদের সকলের প্রিয় রচনাদি এবার হুগলি জেলার হয়ে লোকসভার ভোটে দাঁড়িয়েছে। তাই জি বাংলার কাছে অনুরোধ যদি রচনাদি দিদি নম্বর ওয়ান ছাড়তে বাধ্য হন, তাহলে যেন দিদি নম্বর ওয়ান শো বন্ধ করা হয়।কেন না রচনাদিকে ছাড়া এই শো দেখার কোনও মানেই হয় না। যেভাবে দীর্ঘ দিন সম্প্রচার হওয়ার পরে রান্নাঘর বন্ধ হয়েছে। সেইভাবে রচনাদি বিদায় নিলে দিদি নম্বর ওয়ান শো ও যেন বিদায় নেয়।”

যদিও রচনা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই সবটা স্পষ্ট করে দিয়েছিলেন। TV9 বাংলার সামনে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, শোয়ে সামান্য পরিবর্তন হবে, সমস্যাও হবে। কিন্তু তিনি শো ছাড়ছেন, একেবারেই সে কথা বলেননি। রাতের দিকে শুট করবেন, বা অন্য কোনও উপায় তার ব্যবস্থা করতে হবে। চ্যানেলের তরফ থেকেও এই শোয়ের ভবিষ্যত নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Follow Us