AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honey Singh controversy: ফের আইনি জটে হানি সিং! জেলের ঘানি টানতে হবে র‍্যাপারকে?

Yo Yo Honey Singh: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না হানি সিংয়ের! লাইভ কনসার্টে ঠিক এমন কী বললেন গায়ক, যার জেরে সোজা মহারাষ্ট্র সাইবার পুলিশের সমন খেতে হল তাঁকে? শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলেও হাজিরা এড়ালেন র‍্যাপার। জেলের ঘানি টানতে হবে কি হানিকে? আসল ঘটনা কী?

Honey Singh controversy: ফের আইনি জটে হানি সিং! জেলের ঘানি টানতে হবে র‍্যাপারকে?
কী ঘটিয়েছেন তিনি?
| Updated on: Oct 07, 2026 | 10:54 AM
Share

বিতর্ক আর হানি সিং যেন সমার্থক শব্দ! ফের একবার আইনি জটে জড়ালেন জনপ্রিয় র‍্যাপার তথা গায়ক ইয়ো ইয়ো হানি সিং। এক কনসার্টে গায়কের করা ‘অশ্লীল’ ও আপত্তিকর মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। যার জেরে মহারাষ্ট্র সাইবার পুলিশের কড়া পদক্ষেপের মুখে পড়তে হল তাঁকে। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি হাজিরা দেননি। বরং তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন গায়ক।

কী ঘটেছে হানির সঙ্গে?

সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে খবর, একটি লাইভ পারফরম্যান্স চলাকালীন অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন হানি সিং। গায়কের সেই মন্তব্যের জেরেই মহারাষ্ট্র সাইবার পুলিশের দ্বারস্থ হন এক অভিযোগকারী। তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার গুরুত্ব বুঝে সাইবার সেলের তরফে গায়ককে সমন পাঠানো হয়। কিন্তু সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি গরহাজির ছিলেন। পুরো বিষয়টি নিয়ে জোরকদমে তদন্ত চলছে। তবে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

তবে এই প্রথম নয়। আইনি জটিলতা হানির পিছু ছাড়ে না কখনও। এর আগে মে মাসে দিল্লি হাইকোর্ট হানি সিংকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। হিন্দু শক্তি দল নামের একটি সংগঠন তাঁর বিরুদ্ধে পিটিশন দায়ের করে। তাঁদের অভিযোগ ছিল, ২০২৫ সালের ১ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে এক লাইভ কনসার্টে তিনি একটি অত্যন্ত কুরুচিকর গান পরিবেশন করেন।

এই বিতর্কের সূত্রপাত অবশ্য আরও আগে। গত ২ এপ্রিল দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে একটি কড়া নির্দেশ দেয়। বাদশার সঙ্গে গাওয়া হানি সিংয়ের চর্চিত ‘ভলিউম ১’ (Volume 1) গানটির সমস্ত ইউআরএল (URL) সোশাল মিডিয়া এবং শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। ২০০৬ সালে রিলিজ হওয়া এই গানটি নিয়ে আদালতের স্পষ্ট বক্তব্য ছিল, এটি অত্যন্ত অশ্লীল, কুরুচিকর এবং মহিলাদের প্রতি অবমাননাকর। বাক্‌স্বাধীনতা বা শৈল্পিক স্বাধীনতার দোহাই দিয়ে এই ধরনের কনটেন্ট কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। আদালত কড়া ভাষায় জানায়, এই গানে মহিলাদের শুধুমাত্র পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

আদালতে আইনজীবী রুপালি পানোয়ার সওয়াল করেন, গানটি অত্যন্ত কুরুচিকর হলেও তা সোশাল মিডিয়ায় খুব সহজেই পাওয়া যাচ্ছে। যা অল্পবয়সী শিশু ও কিশোর-কিশোরীদের মনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই অবিলম্বে ইন্টারনেট থেকে গানটি ডিলিট করা প্রয়োজন। জানা গিয়েছে, ২০২৫-এর ওই কনসার্টেও এই বিতর্কিত গানেরই দুটি লাইন গেয়েছিলেন হানি সিং। এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই কনসার্টে আপত্তিকর মন্তব্য করে ফের একবার শিরোনামে উঠে এলেন এই র‍্যাপার। আপাতত মহারাষ্ট্র সাইবার পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে সকলে।

Follow Us