ট্রোলের বদলে ভালোবাসায় ভরল কমেন্ট বক্স! হঠাৎ কী এমন পোস্ট করলেন অর্জুন কাপুর?

হঠাৎ কী হয়েছে? কারণ অভিনেতার মাসের শুরুতে করা একটি আবেগঘন পোস্ট। ৩ ফেব্রুয়ারি মায়ের জন্মদিনে প্রয়াত মোনা শুরি কাপুর-কে স্মরণ করে একটি কোলাজ শেয়ার করেছিলেন অর্জুন। সেখানে লিখেছিলেন, জীবন ইদানীং তাঁর প্রতি ‘নিষ্ঠুর’। সেই লাইন ঘিরেই শুরু হয় আলোচনা। অনেকেই মনে করেছিলেন, দীর্ঘদিনের ট্রোলিং হয়ত তাঁকে আঘাত করেছে।

ট্রোলের বদলে ভালোবাসায় ভরল কমেন্ট বক্স! হঠাৎ কী এমন পোস্ট করলেন অর্জুন কাপুর?

Feb 18, 2026 | 6:18 PM

কয়েক দিন আগেও তাঁর পোস্ট মানেই ছিল সমালোচনার ঝড়। ছবি পোস্ট করা মাত্রই কটাক্ষে ভরে যেত কমেন্ট বক্স। কিন্তু ১৮ ফেব্রুয়ারির সন্ধ্যায় ছবিটা বদলে গিয়েছে। একটি সাদাকালো ছবি, সঙ্গে তিন শব্দের ক্যাপশন আর তাতেই যেন পাল্টে গিয়েছে কমেন্ট বক্সের পরিবেশ।

বলিউড অভিনেতা অর্জুন কাপুর নিজের ছবি শেয়ার করে লিখেছেন, “Clarity changes everything।” অভিনেতার পোস্টের কমেন্ট বক্স এবার আর ট্রোলে নয়, ভরে গিয়েছে ভালোবাসায়।

কেউ কমেন্ট করেছেন “You deserve pyaar only”, আবার কেউ লিখেছেন “He’s a great guy”,আরও একজন নেটিজেন লিখেছেন “Stay strong”— একের পর ভালোবাসার বার্তায় ভরে উঠেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, “আমরা জানি না কে কী লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সদয় হওয়াই ভালো।” ট্রোলিংয়ের বদলে সহমর্মিতা সোশ্যাল মিডিয়ায় এমন বদল সচরাচর দেখা যায় না।

হঠাৎ কী হয়েছে? কারণ অভিনেতার মাসের শুরুতে করা একটি আবেগঘন পোস্ট। ৩ ফেব্রুয়ারি মায়ের জন্মদিনে প্রয়াত মোনা শুরি কাপুর-কে স্মরণ করে একটি কোলাজ শেয়ার করেছিলেন অর্জুন। সেখানে লিখেছিলেন, জীবন ইদানীং তাঁর প্রতি ‘নিষ্ঠুর’। সেই লাইন ঘিরেই শুরু হয় আলোচনা। অনেকেই মনে করেছিলেন, দীর্ঘদিনের ট্রোলিং হয়ত তাঁকে আঘাত করেছে।

সেই সময় বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়ান—হৃত্বিক রোশন, করিনা কাপুর খান, মালাইকা অরোরা, জাহ্নবী কাপুর-সহ অনেকে সমর্থনের বার্তা দেন।

গত কয়েক মাসে তাঁর অভিনয় ও কেরিয়ার নিয়ে তাঁকে ঘিরে বিতর্ক কম হয়নি। ছবি মুক্তি পেলেই তুলনা, বিশ্লেষণ, কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে নেটদুনিয়ার এই সাম্প্রতিক প্রতিক্রিয়া অবাক করেছে অনেককেই। কাজের দিক থেকে শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে, সহ-অভিনেত্রী রাকুল প্রীত সিং ও ভূমি পেডনেকর। এখন তাঁর ভক্তরা তাঁর নতুন কাজের অপেক্ষায়।