AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zeenat Aman Live-In Relationship Statement: ‘বিয়ের আগে অবশ্যই লিভ ইন জরুরি!’ জিনাতের মন্তব্যে তোলপাড় বলিপাড়া

Zeenat Aman live in relationship: বিয়ের আগে লিভ-ইন রিলেশনশিপে থাকা কেন প্রয়োজন, তা নিয়ে নিজের অনড় অবস্থানের কথা জানালেন অভিনেত্রী জিনাত আমান। সঞ্জয় খান ও মাজহার খানের সঙ্গে নিজের অতীত দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তরুণ প্রজন্মকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিলেন এই প্রবীণ তারকা।

Zeenat Aman Live-In Relationship Statement: 'বিয়ের আগে অবশ্যই লিভ ইন জরুরি!' জিনাতের মন্তব্যে তোলপাড় বলিপাড়া
কী বলেছেন বর্ষীয়ান অভিনেত্রী?
| Updated on: Jun 30, 2026 | 10:11 AM
Share

বলিউড অভিনেত্রী জিনাত আমান (Zeenat Aman) মানেই ছকভাঙা এক ব্যক্তিত্ব। সাত বা আটের দশকে রুপোলি পর্দায় বাজিমাত করা এই তারকা বাস্তব জীবনেও যে কতটা স্পষ্টবক্তা, তা আবারও প্রমাণ করলেন। বিয়ে এবং লিভ-ইন রিলেশনশিপ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু কথা বলেছেন, যা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়। জিনাতের সাফ কথা, সাতপাকে বাঁধা পড়ার আগে কাপলদের একসঙ্গে থাকা অর্থাৎ লিভ-ইন করা অত্যন্ত জরুরি। প্রথা মেনে হুট করে বিয়ে করার চেয়ে পার্টনারের সঙ্গে মানসিক মিল কতটা, তা আগে যাচাই করা প্রয়োজন।

এই প্রথম নয়, এর আগেও লিভ-ইন নিয়ে মন্তব্য করায় মুমতাজ এবং সায়রা বানুর মতো সমসাময়িক অভিনেত্রীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল জিনাতকে। কিন্তু তিনি নিজের অবস্থানে অনড়। জিনাতের মতে, আজকের দিনে কোনও কিছুই চিরস্থায়ী নয়। তাই আইনি বন্ধনে জড়ানোর আগে মানসিক ও আবেগগত সামঞ্জস্য দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ।

তিনি মনে করেন, অনেকেই ভাবেন বিয়ের ওই শুরুর দিকের রোম্যান্স বুঝি সারাজীবন থেকে যাবে। কিন্তু বাস্তব বড় কঠিন। সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে প্রতিনিয়ত অ্যাডজাস্টমেন্ট ও আপস করতে হয়। হানিমুন পর্ব কেটে গেলে আসল জীবনের মুখোমুখি হতে হয় সবাইকে। তাই শুধু প্রেমের গল্প নয়, ভবিষ্যৎ পরিকল্পনা, সন্তান মানুষ করার ভাবনা কিংবা আর্থিক বিষয়ে দুজনের মানসিকতা মেলে কিনা, তা আগে জানা দরকার। জিনাত প্রশ্ন তুলেছেন, “যদি দুজনের মধ্যে মিলই না থাকে, তবে ১৫ বছর অশান্তির সংসারে ধুঁকে ধুঁকে বাঁচার চেয়ে ৫ বছর সুখে থাকা কি অনেক ভালো নয়?”

এই জীবনবোধ জিনাত আমান কিন্তু শুধু বই পড়ে শেখেননি, নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা থেকে অর্জন করেছেন। সঞ্জয় খানের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত বৈবাহিক জীবন শেষ হয়েছিল এক হোটেলের ঘরে হওয়া ভয়ঙ্কর শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে, যার জেরে তাঁর চোখে গুরুতর চোট লাগে। পরে মাজহার খানকে বিয়ে করলেও সেখানেও সুখ পাননি। অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামীর প্রতারণা থেকে শুরু করে নানাবিধ যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। নিজের জীবনের এই ভাঙাগড়ার গল্প লুকিয়ে রাখেননি জিনাত। আর সেই কারণেই আজ তিনি এত বাস্তববাদী। শুধু বাইরের মানুষকে জ্ঞান দেওয়া নয়, নিজের ছেলেদেরও তিনি পরামর্শ দিয়েছেন, বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যেন তাঁরা পার্টনারের সঙ্গে লিভ-ইন করে দেখে নেয়।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো