AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diabetes Diet: জলখাবার খাওয়ার সময় এই ৫ ভুল করলে কিন্তু সুগার বেড়ে যাবে চড়চড়িয়ে

Blood Sugar Level: ডায়াবেটিসে আক্রান্ত হলেই যে নিয়ম মেনে খাবার খাবেন, তার আগে নিজের যত্ন নেবেন না—এই ভুল একদম করা উচিত নয়। অনেকেই সকালবেলা ঠিকমতো খাবার খান না। হয় ভুল খাবার খান, না হলে ভুল সময়ে খাবার খান। এতে কিন্তু রক্তে শর্করার মাত্রার উপর মারাত্মক প্রভাব পড়ে।

Diabetes Diet: জলখাবার খাওয়ার সময় এই ৫ ভুল করলে কিন্তু সুগার বেড়ে যাবে চড়চড়িয়ে
| Updated on: Aug 06, 2024 | 8:00 AM
Share

ডায়াবেটিসে আক্রান্ত হলেই যে নিয়ম মেনে খাবার খাবেন, তার আগে নিজের যত্ন নেবেন না—এই ভুল একদম করা উচিত নয়। অনেকেই সকালবেলা ঠিকমতো খাবার খান না। হয় ভুল খাবার খান, না হলে ভুল সময়ে খাবার খান। এতে কিন্তু রক্তে শর্করার মাত্রার উপর মারাত্মক প্রভাব পড়ে। ঘুম থেকে ওঠার পর দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। আবার এমন কিছু খাবার রয়েছে, যা ব্রেকফাস্টে খেলেও সুগার বাড়তে পারে। তাই সুগারের রোগীরা সকালে জলখাবার খাওয়ার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, রইল তালিকা।

১) ডায়াবেটিসের রোগীদের জলখাবারে ফাইবার সমৃদ্ধ খাবার রাখা দরকার। ফাইবার সমৃদ্ধ খাবার রক্তে অতিরিক্ত শর্করা শুষে নেয়। রক্তে শর্করা মাত্রা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফাইবার সমৃদ্ধ খাবার। ওটস, কিনোয়া, আটার রুটি, ছোলা ইত্যাদি খেতে পারেন।

২) ব্রেকফাস্টে শুধু দানাশস্য রাখলে চলবে না। ফল ও সবজি রাখাও দরকার। রুটি খেলে বিভিন্ন সবজি দিয়ে তৈরি তরকারি রাখতে পারেন। কিংবা পোহা বা ওটসের খিচুড়ি বানালে তাতে সবজি মেশাতে পারেন।

৩) সকালের জলখাবারে ময়দার তৈরি খাবার রাখবেন না। লুচি, পরোটা, কচুরি, পাউরুটি এড়িয়ে চলুন। এমনকি বিস্কুট, কেকও খাবেন না। আলুর তৈরি খাবার এড়িয়ে চলুন। কর্ন‌ফ্লেক্স, ফলের রস খাবেন না। কার্বোহাইড্রেট কম খাওয়াই ভাল। পাশাপাশি চিনিযুক্ত খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন।

৪) ব্রেকফাস্টে প্রোটিন সমৃদ্ধ খাবার রাখুন। প্রোটিন কাজ করার এনার্জি জোগায়। পেটকে দীর্ঘক্ষণ ভর্তি রাখে। পাশাপাশি ওজনকে নিয়ন্ত্রণে রাখে। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ারও কোনও ভয় থাকে না। প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে ছানা, ডিম, ডাল খেতে পারেন।

৫) ব্রেকফাস্টে ফলের রস একদম খাবেন না। হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যেতে পারে। ফলের রস খাওয়ার বদলে পেঁপে, আপেলের মতো গোটা ফল রাখুন ডায়েটে। তাজা ফলের মধ্যে ফাইবার রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এছাড়া আমন্ড, আখরোটের মতো বাদাম খেতে পারেন।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!