AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diarrhea: বর্ষা মানেই ডায়ারিয়ার প্রকোপ, সুস্থ থাকতে মেনে চলুন এই ৫ নিয়ম

Diarrhea: এমনিতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এখন ডায়েরিয়া মারণ রোগ না হলেও, ভোগান্তির শেষ থাকে না।তাই পরে আপশোষ করার চেয়ে বরং সময় থাকতে আগে থেকে মেনে চলুন কয়েকটি নিয়ম!

Diarrhea: বর্ষা মানেই ডায়ারিয়ার প্রকোপ, সুস্থ থাকতে মেনে চলুন এই ৫ নিয়ম
| Updated on: Jul 18, 2024 | 7:13 PM
Share

গরমের পরে বর্ষা ঠিক যতটা সুখের ততটাই ভয়ের কারণ বটে। কারণ বর্ষা কালেই বাড়বাড়ন্ত হয় বেশ কিছু রোগভোগের। ম্যালেরিয়া, ডেঙ্গির সঙ্গেই সেই তালিকায় রয়েছেন ডায়ারিয়ার জীবাণুরাও। বর্ষা এলেই যেন শুরু হয় তাদের লম্ফঝম্ফ! এই ঝমঝমিয়ে বৃষ্টি আবার এই খটখটে রোদ, তার মধ্যে আর্দ্র আবহাওয়া। সেই সঙ্গে চলে অসহ্য ঘাম। আর সবের পরে যখন আপনি একটু স্বস্তির জন্য পানীয়তে চুমুক দেবেন তখনই আপনার শরীরে প্রবেশ করে ডায়ারিয়ার ব্যাকটেরিয়া।

ডায়ারিয়া মূলত জলবাহিত রোগ। জলের কারণে ছড়ায় ডায়ারিয়ার জীবাণু। শরীরের জল বেরিয়ে যায় বলে এই অসুখে আক্রান্ত হলে রোগী খুব দুর্বল করে ফেলে। পেটের গোলমাল শুরু হয়, হজমশক্তি কমে যায়। স্যালাইন দিতে হয় অনেক সময়। এমনিতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এখন ডায়ারিয়া মারণ রোগ না হলেও, ভোগান্তির শেষ থাকে না।তাই পরে আপশোষ করার চেয়ে বরং সময় থাকতে আগে থেকে মেনে চলুন কয়েকটি নিয়ম!

১) প্রথমেই মনে রাখবেন ডায়ারিয়ার জীবাণু থেকে দূরে থাকতে নোংরা এবং অপরিছন্নতা থেকেও দূরে থাকা প্রয়োজন। তবেই এই অসুখ এড়ানো সম্ভব। বিশেষ করে রান্নাঘর ও খাওয়ার জায়গা পরিষ্কার রাখুন। বাসন মাজা থেকে মুখ ধোয়া সব সময়ে ব্যবহার করুন পরিস্রুত জল।

২) রাস্তাঘাটের যে কোনও জায়গা থেকে জল খাওয়া এড়িয়ে যাওয়াই ভাল। কারণ কোথায় কী জল দিচ্ছে তা আপনার জানা নেই। সেই জল কতটা খাওয়ার উপযুক্ত তাও জানেন না। তাই পরিস্রুত জল প্রয়োজনে বোতলবন্দি ‘মিনারেল ওয়াটার’ খান। তবে সেটাও ‘লোকাল কোম্পানি’র চেয়ে নামী কোনও কোম্পানির জল খাওয়াই ভাল।

৩) ফলের অনেক গুণ। তাই অনেকেই রাস্তায় থেকে কাটা ফল কিনে খান। বর্ষা কালে কিন্তু এই কাজটি একদম করবেন না। বাজার থেকে গোটা ফল কিনে ভাল করে ধুয়ে তবেই খান। এমনকি অপরিষ্কার দোকান থেকে ফলের রস খাওয়া থেকেও বিরত থাকুন।

৪) রাস্তার খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষ করে বেশি তেল-মশলাযুক্ত খাবার তো ‘নৈব নৈব চ’। আবার যে সব খাবারে টকজল রয়েছে বা স্যুপ জাতীয় খাবার যেখানে জলের পরিমাণ বেশি তা এড়িয়ে চলাই ভাল। রাস্তার ধারের অপরিষ্কার হোটেল এড়িয়ে চলুন।

৫) ঠান্ডা নয় গরম খাবার খাওয়ার অভ্যাস করুন। গরম খাবার বেশিক্ষণ ফেলে রাখবেন না। তাতে অনেক ধরনের জীবাণু জন্ম নেয়। সেখান থেকেও ডায়ারিয়া হতে পারে। খাবার যদি ঠান্ডা হয়ে যায় তা হলে খাবার আগে একবার গরম করে নিন।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?