AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Period Pain: ঋতুস্রাবের সময় কোমরে, গাঁটে ব্যথা? মুক্তি মিলবে এই কাজে

ঋতুস্রাবের সময়ে মেয়েদের শরীরের হরমোনের খেলা চলে। এর কারণেই এ ধরনের বিভিন্ন পরিবর্তন বা সমস্যা দেখা যায়। ঋতুচক্র শুরুর আগে থেকেই জরায়ুর সংকোচন-প্রসারণ শুরু হয়ে যায়। এর জেরে ব্যথা এবং অস্বস্তি শুরু হয়।

Period Pain: ঋতুস্রাবের সময় কোমরে, গাঁটে ব্যথা? মুক্তি মিলবে এই কাজে
প্রতীকী ছবি
| Updated on: May 26, 2024 | 12:09 PM
Share

ঋতুস্রাব মহিলাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার একটি অংশ। প্রতি মাসের এই বিশেষ দিনগুলিতে মহিলাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়। মেজাজ পরিবর্তনের পাশাপাশি ঋতুস্রাব চলাকালীন অনেক মহিলা পেটে ব্যথা এবং অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করেন। জরায়ুর পেশি সংকোচন প্রসারণের জেরে এমন হতে পারে। হাঁটু, কোমরে ব্যথার সঙ্গে ঋতুস্রাবের যোগ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

ঋতুস্রাবের সময়ে মেয়েদের শরীরের হরমোনের খেলা চলে। এর কারণেই এ ধরনের বিভিন্ন পরিবর্তন বা সমস্যা দেখা যায়। ঋতুচক্র শুরুর আগে থেকেই জরায়ুর সংকোচন-প্রসারণ শুরু হয়ে যায়। এর জেরে ব্যথা এবং অস্বস্তি শুরু হয়।

এই কষ্ট লাঘবের জন্য অনেক সময় ব্যথা কমানোর ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। গরম সেঁক নিতে পারেন। এই সময়ে ব্যায়াম করলে যন্ত্রণা বেড়ে যায় বলে মনে করেন অনেকে। কিন্তু চিকিৎসকরা হালকা ব্যয়াম করারই পরামর্শ দেন। মন ভালো করতে হাঁটাহাঁটিও করতেও বলেন। তবে যোগাসন বা প্রাণায়াম এই সময়ে সবথেকে ভালো কাজ দেয়। মনও চাঙ্গা থাকে এবং অস্বস্তির অনুভূতি কম হয়। তবে পরিস্থিতি সহ্যের বাইরে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Follow Us