AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওভারটেক করতে গিয়ে একটি গাড়ির উপর উঠল আরেকটি গাড়ি, মৃত কমপক্ষে ১০

প্রত্যক্ষদর্শীদের দাবি, একে অপরকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে দুর্ঘটনাস্থল গাড়িদুটির পিছনে।

ওভারটেক করতে গিয়ে একটি গাড়ির উপর উঠল আরেকটি গাড়ি, মৃত কমপক্ষে ১০
দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলি।
| Updated on: Jan 30, 2021 | 11:10 AM
Share

উত্তর প্রদেশ: মোরাদাবাদে ভয়াবহ পথদুর্ঘটনা। এখনও অবধি ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শনিবার সকালে কুন্দরকি থানা এলাকায় মোরাদাবাদ-আগ্রা হাইওয়েতে এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক টিম। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিন সকালে একটি যাত্রীবোঝাই মিনিবাস হাইওয়ে ধরে ছুটছিল। সেই সময় একটি ক্যান্টার ট্রাকও দ্রুত গতিতে এগিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একে অপরকে ওভারটেক করতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা আরও একটি গাড়ি এসে ধাক্কা মারে দুর্ঘটনাস্থল গাড়িদুটির পিছনে।

আরও পড়ুন: সিংঘু সীমান্তে অশান্তি: গ্রেফতার তরোয়ালধারী সহ ৪৪ জন

দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকার্য শুরু করেন, খবর দেওয়া হয় পুলিশেও। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছন। এক পুলিশ আধিকারিক বলেন, “ঘটনাস্থলে ফরেন্সিক টিম উপস্থিত হয়েছেন। উদ্ধারকার্যও প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তিনটি গাড়ি একে অপরের উপর উঠে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওভারটেক করতে গিয়েই এই ঘটনা ঘটেছে।”

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতেও প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: পুলিশের হাতে আরও সিসিটিভি ফুটেজ, ক্যাব থেকে ঘটনাস্থলের দিকে ওরা কারা!

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের