AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maoists killed in Gadchiroli: মাওবাদী দমনে বড় সাফল্য, ৬ ঘণ্টাতেই নিকেশ ১২

Maoists killed in Gadchiroli: মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তের বন্দোলি গ্রামে ১৫ মাওবাদী লুকিয়ে রয়েছে বলে বুধবার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরই অভিযানে নামে মহারাষ্ট্র পুলিশ। এদিন সকাল ১০টা নাগাদ অভিযান শুরু হয় গড়চিরোলির ওই গ্রামে।

Maoists killed in Gadchiroli: মাওবাদী দমনে বড় সাফল্য, ৬ ঘণ্টাতেই নিকেশ ১২
ফাইল ফোটো
| Updated on: Jul 17, 2024 | 9:17 PM
Share

গড়চিরোলি: মাওবাদী দমনে বড় সাফল্য পেল মহারাষ্ট্রের পুলিশ। গড়চিরোলিতে ৬ ঘণ্টায় নিকেশ করা হল ১২ মাওবাদীকে। উদ্ধার করা হল একাধিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাওবাদীদের গুলিতে এক সাব ইন্সপেক্টর ও এক জওয়ান জখম হয়েছেন। তবে তাঁরা বিপন্মুক্ত।

মহারাষ্ট্র-ছত্তীসগঢ় সীমান্তের বন্দোলি গ্রামে ১৫ মাওবাদী লুকিয়ে রয়েছে বলে বুধবার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরই অভিযানে নামে মহারাষ্ট্র পুলিশ। এদিন সকাল ১০টা নাগাদ অভিযান শুরু হয় গড়চিরোলির ওই গ্রামে। ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ঘন জঙ্গলে অভিযান নামে নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনী আসার খবর পেয়েই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। প্রায় ৬ ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। গুলির লড়াইয়ে জখম সাব ইন্সপেক্টর ও জওয়ানকে নাগপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১২ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে দুটি ইনসাস-সহ সাতটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। মাওবাদীদের ডিভিশনাল কমিটির সদস্য লক্ষ্মণ আতরাম ওরফে বিশাল আতরামের মৃত্যু হয়েছে গুলির লড়াইয়ে। পুলিশ জানিয়েছে, লক্ষ্মণ আতরাম টিপাগড় দালাম এলাকায় মাওবাদীদের দায়িত্বে ছিলেন। বাকি মৃত ১১ জনের পরিচয় এখনও জানা যায়নি। ওই এলাকায় আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তা দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?