AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Assam Congress Muslim Candidate: কংগ্রেসের ১৯ প্রার্থীর মধ্যে জয়ী ১৮জনই মুসলিম, ঘুরিয়ে লাভ বিজেপিরই?

Assam Congress Muslim Candidates Win: অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস মোট ২০ জন মুসলিম প্রার্থীকে মনোনীত করেছিলেন। তার মধ্যে ১৮ জনই ভোটে জিতেছেন। অন্যদিকে, বাকি ৭৯ জন অ-মুসলিম প্রার্থীর মধ্যে মাত্র ১ জন প্রার্থী জিতেছেন বলে খবর। সব মিলিয়ে অসমে ১৯টি আসনে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। তাদের মিত্র রাইজর দল ২টি আসনে জয়ী হয়েছে। যার মধ্যে একজন মুসলিম প্রার্থী।

Assam Congress Muslim Candidate: কংগ্রেসের ১৯ প্রার্থীর মধ্যে জয়ী ১৮জনই মুসলিম, ঘুরিয়ে লাভ বিজেপিরই?
হিমন্ত বিশ্বশর্মাImage Credit: Tv9 Bangla
| Updated on: May 05, 2026 | 2:44 PM
Share

অসম : পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল ঘোষণা হয়েছে। ফলঘোষণার পর একটি উল্লেখযোগ্য বিষয় সামনে এসেছে। প্রত্যেক রাজ্যেই বিধানসভায় কংগ্রেস প্রার্থীদের (Congress Candidate,) মুসলিমদের আধিক্য বেশি। আর স্বাভাবিকভাবেই বিধানসভায় কংগ্রেসের বেশিরভাগ বিধায়কই মুসলিম। অসমে যে ১৯টি আসন জিতেছে কংগ্রেস, তার মধ্যে ১৮টি আসনেই বিধায়ক হয়েছেন মুসলিম।

অসমে কত আসনে জয়ী মুসলিম প্রার্থী

অসম বিধানসভা নির্বাচনে কংগ্রেস মোট ২০ জন মুসলিম প্রার্থীকে মনোনীত করেছিলেন। তার মধ্যে ১৮ জনই ভোটে জিতেছেন। অন্যদিকে, বাকি ৭৯ জন অ-মুসলিম প্রার্থীর মধ্যে মাত্র ১ জন প্রার্থী জিতেছেন বলে খবর। সব মিলিয়ে অসমে ১৯টি আসনে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। তাদের মিত্র রাইজর দল ২টি আসনে জয়ী হয়েছে। যার মধ্যে একজন মুসলিম প্রার্থী।

কেরলমে ১৪০ সদস্যের বিধানসভায় ৩৫ জন মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনই কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF)-এর প্রার্থী। এর মধ্যে ৮ জন কংগ্রেসের এবং বাকি ২২ জন তাদের জোটসঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ-এ কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছে। আর দু’জনেই মুসলিম প্রার্থী। মোট ৬৩ জন মুসলিম প্রার্থী দিয়েছিল কংগ্রেস। যা তৃণমূল কংগ্রেস-এর থেকে অনেক বেশি।

তামিলনাড়ু-তেও কংগ্রেস মনোনীত দুইজন মুসলিম প্রার্থী দিয়েছিল। তাঁদের মধ্যে ১ জন জমিতেছেন বলে খবর। সার্বিকভাবে দেখা গিয়েছে, কেরলম এবং অসমে কংগ্রেস ও তার জোটসঙ্গীদের দেওয়া মুসলিম প্রার্থীদের জয়ের হার ৮০ শতাংশেরও বেশি।

যদিও এই সংখ্যাটি কম,কিন্তু একটি আসন জেতাকেও অনেক বড় ব্যাপার বলে মনে করা হচ্ছে। এই পরিসংখ্যানগুলো দেখলে স্পষ্ট বোঝা যায় যে, কংগ্রেস মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু এলাকাগুলোর রাজনীতির ওপরই বেশি মনোযোগ দিয়েছে। একইসঙ্গে রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি কংগ্রেসের এই বিশেষ পরিকল্পনার সুযোগ নিয়েছে। ধর্মীয় মেরুকরণ থেকে বিজেপি ব্যাপকভাবে লাভবান হয়েছে বলে মনে করা হচ্ছে।

Follow Us