AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিনের পর দিন গৃহপরিচারিকাকে অত্যাচারের অভিযোগ বিধায়কের ছেলে-বউমার বিরুদ্ধে

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ই বিধায়কের ছেলের বাড়িতে গৃহস্থলীর কাজ করা শুরু করে ওই কিশোরী। এক এজেন্টের মাধ্যমে কাজে লেগেছিল সে। কিন্তু সামান্য কারণে তাঁকে মারধর করা হত বলে অভিযোগ। গত সাত ধরে শারীরিক নিগ্রহের শিকার ওই কিশোরী হয়েছেন বলে অভিযোগ।

দিনের পর দিন গৃহপরিচারিকাকে অত্যাচারের অভিযোগ বিধায়কের ছেলে-বউমার বিরুদ্ধে
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Updated on: Jan 19, 2024 | 8:25 PM
Share

চেন্নাই: গৃহ পরিচারিকার কাজ করা তরুণীকে হেনস্থার নিগ্রহের অভিযোগ উঠল বিধায়কের ছেলে-বউমার বিরুদ্ধে। ডিএমকে বিধায়ক আই করুণানিথির ছেলেকে গ্রেফতারও করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলাও দায়ের করা হয়েছে। যদিও ছেলে বউমার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই বিধায়ক। তাঁর দাবি, কোনও ভুল করায় তাঁর চুল টেনেছিল।

জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ই বিধায়কের ছেলের বাড়িতে গৃহস্থলীর কাজ করা শুরু করে ওই কিশোরী। এক এজেন্টের মাধ্যমে কাজে লেগেছিল সে। কিন্তু সামান্য কারণে তাঁকে মারধর করা হত বলে অভিযোগ। গত সাত ধরে শারীরিক নিগ্রহের শিকার ওই কিশোরী হয়েছেন বলে অভিযোগ।

অত্যাচারের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কিশোরী। তিনি বলেছেন, “আমি যদি কোনও ছোট কাজেও ভুল করে ফেলতাম তাহলেও আমাকে মারধর করত। এক দিন সকাল ৬টার মধ্যে আমাকে খাবার বানাতে বলেছিল। তাঁরা বাইরে যাবে বলে। আগের রাত ২টোর পর ঘুমাতে গিয়েছিলাম আমি। সকালে ৬টার মধ্যে উঠতে পারিনি ঘুম থেকে। তখন হেয়ার স্ট্রেইটনার দিয়ে আমার হাত পুড়িয়ে দেওয়া হয়।” কিন্তু মারধরের জেরে কিশোরীর শরীরে যতই ক্ষত তৈরি হোক, বা রক্ত বের হোক। অভিযুক্তরা তাঁকে হাসপাতালে চিকিৎসা করায়নি বলে অভিযোগ। এমনকি সিগারেট দিয়েও ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে।

পোঙ্গলের সময় নিজের বাড়িতে গিয়েছিল ওই কিশোরী। সে সময় তার গায়ে ক্ষত দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে বাড়ির লোক। তখনই বাড়ির লোককে ঘটনার কথা জানায় সে। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর পুলিশে অভিযোগ দায়ের হয়।

Follow Us