AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাঞ্চুরিয়ান-চাইনিজ ভেলে মিশল রক্ত, গ্রাইন্ডার থেকে বেরল যুবকের কুচি কুচি মাংস! এমন ভয়ঙ্কর কাণ্ড কেউ দেখেনি…

মুম্বই: মৃত্যু এভাবেও আসে! চাইনিজ ভেল বানাতে গিয়ে গ্রাইন্ডারে পিষে মৃত্যু হল এক যুবকের। রাস্তার ধারের ফুড কার্টে খাবার তৈরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। দেখে স্তম্ভিত পুলিশও। ১৯ বছরের সূরজ নারায়ণ যাদব ঝাড়খণ্ডের বাসিন্দা। পেটের টানে মুম্বইয়ে এসেছিলেন। ওরলিতে একটি চাইনিজ ফাস্টফুডের দোকানে কাজ করতেন। যন্ত্রপাতি সম্পর্কে […]

মাঞ্চুরিয়ান-চাইনিজ ভেলে মিশল রক্ত, গ্রাইন্ডার থেকে বেরল যুবকের কুচি কুচি মাংস! এমন ভয়ঙ্কর কাণ্ড কেউ দেখেনি...
এভাবেই মৃত্যু হয় যুবকের।Image Credit: X
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 2:04 PM
Share

মুম্বই: মৃত্যু এভাবেও আসে! চাইনিজ ভেল বানাতে গিয়ে গ্রাইন্ডারে পিষে মৃত্যু হল এক যুবকের। রাস্তার ধারের ফুড কার্টে খাবার তৈরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল যুবকের। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। দেখে স্তম্ভিত পুলিশও।

১৯ বছরের সূরজ নারায়ণ যাদব ঝাড়খণ্ডের বাসিন্দা। পেটের টানে মুম্বইয়ে এসেছিলেন। ওরলিতে একটি চাইনিজ ফাস্টফুডের দোকানে কাজ করতেন। যন্ত্রপাতি সম্পর্কে তাঁর সম্যক জ্ঞান ছিল না। দোকানের মালিক তাঁকে চাইনিজ ভেল ও মাঞ্চুরিয়ান বানানোর সমস্ত উপকরণ গ্রাইন্ডার মেশিনে দিতে বলেছিলেন কুচি করার জন্য।

ওই যুবকও সেই কথা মতোই কাজ করে। কিন্তু বিপত্তি ঘটে মেশিন অন করতেই। তাঁর শার্ট আটকে যায় ওই গ্রাইন্ডারে। মেশিন অন হতেই শাক-সবজি, মাংসের সঙ্গে সূরজকেও টেনে নেয়। নিমেষের মধ্যে ওই মেশিনে আটকে, পিষে মৃত্যু হয় যুবকের। সিসিটিভিতে ধরা পড়েছে গোটা ঘটনাটি। পুলিশ দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?