ঘরের দরজা বন্ধ করে রিলস বানাচ্ছিলেন মা… তা বলে এমন! দরজা খুলেই মাকে যে অবস্থায় দেখল চার বছরের শিশু

Viral News: বছর সাতাশের মোহিনী সারাদিন মোবাইলে ডুবে থাকত। বাড়িতে রিলস তৈরি করত। এই নিয়ে পরিবারে অশান্তিও হয়েছে, তবু সোশ্যাল মিডিয়ার নেশা কাটেনি। আর সেই রিলস বানাতে গিয়েই সর্বনাশ হয়ে গেল। টুলের উপরে দাঁড়িয়ে গলায় ফাঁস দিয়ে অভিনয় করছিল, কিন্তু  সত্যি সত্যিই তাঁর গলায় ফাঁস পরে যায়।

ঘরের দরজা বন্ধ করে রিলস বানাচ্ছিলেন মা... তা বলে এমন! দরজা খুলেই মাকে যে অবস্থায় দেখল চার বছরের শিশু
মৃত যুবতী।Image Credit source: X

|

Feb 07, 2026 | 1:51 PM

লখনউ: সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর নেশা। রিল বানিয়ে জনপ্রিয় হতে গিয়ে প্রাণ খোয়াতে হল যুবতীকে। রিলে দেখা গিয়েছিলেন জীবনের দুঃখ। সেই অভিনয় করতে করতে সত্যি প্রাণ হারালেন যুবতী। শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দা জেলায়।

বছর সাতাশের মোহিনী সারাদিন মোবাইলে ডুবে থাকত। বাড়িতে রিলস তৈরি করত। এই নিয়ে পরিবারে অশান্তিও হয়েছে, তবু সোশ্যাল মিডিয়ার নেশা কাটেনি। আর সেই রিলস বানাতে গিয়েই সর্বনাশ হয়ে গেল।

পরিবারের তরফে জানানো হয়েছে, রিলসে ফাঁসি দেওয়ার অভিনয় করছিল। টুলের উপরে দাঁড়িয়ে গলায় ফাঁস দিয়ে অভিনয় করছিল, কিন্তু  সত্যি সত্যিই তাঁর গলায় ফাঁস পরে যায়। পা ফসকে গিয়ে বা ভারসাম্য হারিয়ে পড়ে যায় টুল থেকে। গলায় ফাঁস লেগে যায়।

ওই সময়েই মোহিনীর চার বছরের মেয়ে ঘরে ঢোকে। মাকে সিলিং থেকে ঝুলতে দেখে সে ভয়ে চিৎকার করতে শুরু করে। তাঁর কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসে, তারা এসে দেখে যে মোহিনীর নিথর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গেই তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।