Explained: ৭ মে ভারতের শেয়ার বাজারে ৩ কোটি বার হামলার চেষ্টা পাকিস্তানের!
Pakistan Cyber Attack: শুধু ৭ মে একদিনেই পাকিস্তানের সাতটি APT বা Advanced Persistent Threat groups ভারত সরকারের বিভিন্ন দফতরে ১৫ লক্ষ বার সাইবার হামলার চেষ্টা চালায়। কাজে নামানো হয় পাকিস্তানের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় পাক চ্যানেলের সঞ্চালকদেরও।

অপারেশন সিঁদুর-এ ভারতীয় সেনা কীভাবে পাক জঙ্গি ও সেনার কোমর ভেঙে দিয়েছিল, এতদিনে সে কথা সকলেরই জানা। কিন্তু মিসাইল বা ড্রোন ছাড়াও ভারতের বুকে ইসলামাবাদ কতটা গভীর আঘাত হানার চেষ্টা করেছিল, এবার সেটাও প্রকাশ্যে চলে এল। অপারেশন সিঁদুর-এ এর একদম প্রথম দিনই, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অন্তত ৩ কোটি বার হামলার চেষ্টা করে পাকিস্তান। কিন্তু প্রতিবারই তাদের চেষ্টা ব্যর্থ হয়। পাকিস্তান চেয়েছিল ভারতের স্টক মার্কেটে সাইবার হামলা চালিয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে আঘাত করতে। সংখ্যাটা ভাবুন! এক দু বার বা এক দু হাজারবার নয়! তিন কোটি বার হামলার চেষ্টা করে পাক হ্যাকাররা। একবারও সফল হলে দেশের শেয়ার বাজারে ধস নেমে যেত। টাকার বিচারে ক্ষতির পরিমাণ এখন আঁচ করাও সম্ভব নয়! কিন্তু ভারতীয় সেনা ও এথিকাল হ্যাকাররা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করেন প্রতিবার। ...
