AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়ের কোল ফসকে দোতলার কার্নিশে ৮ মাসের শিশু! প্রতিবেশীরা তারপর যা করল…

Chennai: আভাদি এলাকায় একটি কমপ্লেক্সের দোতলার কার্নিশেই ঝুলতে দেখা যায় এক শিশুকে। উল্টোদিকের আবাসনের বাসিন্দারা শিশুটিকে দেখতে পেয়েই চিল চিৎকার জোড়েন। সঙ্গে সঙ্গে বাকিরাও বেরিয়ে আসেন। নিজেরাই উদ্ধার করার চেষ্টা করেন শিশুটিকে।

মায়ের কোল ফসকে দোতলার কার্নিশে ৮ মাসের শিশু! প্রতিবেশীরা তারপর যা করল...
কার্নিশে আটকে ছিল শিশুটি। এভাবেই উদ্ধার করা হয়।Image Credit: Twitter
| Updated on: Apr 29, 2024 | 6:28 AM
Share

চেন্নাই: ঘরে থাকতে চাইছে না, তাই খাওয়াতে একরত্তি শিশুকে নিয়ে বারান্দায় গিয়েছিলেন মা। সেটাই তাঁর সবথেকে বড় ভুল ছিল। ছটফট করায় মায়ের কোল থেকে ফসকে নীচে পড়ে গেল একরত্তি শিশু! তবে ভাগ্যক্রমে মাটিতে আছড়ে না পড়ে দোতলার কার্নিশের উপরে গিয়ে পড়ে শিশুটি। উল্টোদিক থেকে প্রতিবেশীরা দেখতে পেয়েই ছুট লাগালেন। নিজেরাই দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করলেন ওই শিশুটিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিশুটিকে উদ্ধারের সেই ভিডিয়ো।

জানা গিয়েছে, রবিবার এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে। আভাদি এলাকায় একটি কমপ্লেক্সের দোতলার কার্নিশেই ঝুলতে দেখা যায় এক শিশুকে। উল্টোদিকের আবাসনের বাসিন্দারা শিশুটিকে দেখতে পেয়েই চিল চিৎকার জোড়েন। সঙ্গে সঙ্গে বাকিরাও বেরিয়ে আসেন। নিজেরাই উদ্ধার করার চেষ্টা করেন শিশুটিকে।

ভাইরাল ভিডিয়োটিকে দেখা গিয়েছে, প্রতিবেশীদের মধ্যে এক ব্যক্তি দোতলার জানালা দিয়ে বেরিয়ে সরু জায়গায় দাঁড় হন। আরও দুইজন ব্য়ক্তি তাঁকে ধরে থাকেন সুরক্ষার জন্য। এরপর ওই ব্যক্তি হাত বাড়িয়ে শিশুটিকে উপরের কার্নিশ থেকে উদ্ধার করেন।

শিশুটি যেহেতু অত্যন্ত ছোট এবং হামাগুড়ি দিচ্ছিল, এক পর্যায়ে তাঁর পা কার্যত শূন্যে ভাসছিল। শিশুটিকে বাঁচানোর জন্য বাকি প্রতিবেশীরা একতলায় টানটান করে চাদর ধরে দাঁড়িয়ে থাকেন। নীচে পাতা হয় গদিও, যাতে শিশুটি পড়ে গেলে চোট না পায়।

জানা গিয়েছে, ওই বিল্ডিংয়েরই ৪ তলায় থাকে শিশুটি ও তাঁর পরিবার। শিশুটির বয়স ৮ মাস। রবিবার দুপুরে খাওয়ানোর সময় শিশুটি খুব কান্নাকাটি করায়, তাঁকে নিয়ে বারান্দায় এসেছিল তাঁর মা। খাওয়ানোর সময়ই কোনও কারণে মায়ের হাত ফসকে শিশুটি নীচে পড়ে যায় এবং দোতলার কার্নিশে আটকে যায়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?