AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AAP Mass Fasting: জেলে কষ্ট পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল, আজ দেশজুড়ে গণ অনশনে বসছে AAP

AAP Protest: আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরীবাল। তাঁর গ্রেফতারির প্রতিবাদে আজ, রবিবার আপের কর্মী-সমর্থকরা গণ-অনশন পালন করবেন। আম আদমি পার্টির সমস্ত বিধায়করা সকাল ১১টায় যন্তর মন্তরে জমায়েত করবেন।

AAP Mass Fasting: জেলে কষ্ট পাচ্ছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল, আজ দেশজুড়ে গণ অনশনে বসছে AAP
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Apr 07, 2024 | 9:02 AM
Share

নয়া দিল্লি: মেলেনি জামিন, জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ কেজরীবালের গ্রেফতারির প্রতিবাদেই বিক্ষোভ দেখাবে আম আদমি পার্টি। দেশ জুড়ে আম আদমি পার্টির সমর্থকরা গণ অনশন পালন করবেন। সকাল ১১টা থেকে দিল্লির যন্তর মন্তরে আপ কর্মীরা অনশনে বসবেন। সাধারণ মানুষকেও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা আসতে পারবেন না, তাদের বাড়িতে বসেই অনশন পালনের অনুরোধ করা হয়েছে। আপের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরীবাল। তাঁর গ্রেফতারির প্রতিবাদে আজ, রবিবার আপের কর্মী-সমর্থকরা গণ-অনশন পালন করবেন। আম আদমি পার্টির সমস্ত বিধায়করা সকাল ১১টায় যন্তর মন্তরে জমায়েত করবেন।

আপের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অশান্তির আশঙ্কায় দিল্লি জুড়ে বাড়ানোল হয়েছে পুলিশি নিরাপত্তা। যন্তর মন্তরগামী রাস্তাগুলিকে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে। দিল্লিতে দিনভর ব্য়াপক যানজটের সম্ভাবনা রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

গত মাসেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির পরই প্রতিবাদে পথে নেমেছিল আম আদমি পার্টি। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান করেছিল। মহিলা সহ বহু আম আদমি পার্টির কর্মীকে আটক করা হয়েছিল।

আম আদমি পার্টির দাবি, রাজনৈতিক চক্রান্তের শিকার অরবিন্দ কেজরীবাল। লোকসভা নির্বাচনে যাতে প্রচার না করতে পারেন কেজরীবাল, সেই জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির মন্ত্রী অতিশি ও আপ মুখপাত্র সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, ইডির লক আপ থেকেই নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। দিল্লিবাসীদের নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। লকআপ থেকেই সাধারণ মানুষের ভালমন্দের খোঁজ নিতেন।

প্রসঙ্গত, গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, ১০০০ কোটি টাকার এই দুর্নীতির কিংপিন অরবিন্দ কেজরীবাল। ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছিল আম আদমি পার্টি, যা গোয়া নির্বাচনে প্রচারে খরচ করা হয়েছিল।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?