AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee meets Speaker: ‘২ মাস হয়ে গেল…’, দুটি প্রশ্ন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন অভিষেক

Abhishek Banerjee: দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ২০ জন এনসিপিআই সাংসদের জন্য পৃথক ২০টি চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। জুুন মাসেই দেওয়া হয়েছিল ওই চিঠি। তারপর জুলাই মাসে ফের স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। এবার সুপ্রিম কোর্টের হস্পক্ষেপের কথা বলছেন তিনি।

Abhishek Banerjee meets Speaker: '২ মাস হয়ে গেল...', দুটি প্রশ্ন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন অভিষেক
সংসদে অভিষেকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 4:15 PM
Share

নয়া দিল্লি: বাংলায় সরকার বদলের পরই তৃণমূল কংগ্রেসের অন্দরে যে চাপান-উতোর শুরু হয়েছে, তা এখনও অব্যাহত। ঋত-শিবিরের সঙ্গে প্রতীকের লড়াই তো আছেই, জট কাটছে না দিল্লিতেও। সেই আবহেই লোকসভার স্পিকার (Speaker) ওম বিড়লার সঙ্গে ফের দেখা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্পিকারকে ২০টি চিঠি দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হল না, জানতে চাইলেন অভিষেক।

কী কী প্রশ্ন অভিষেকের

দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ২০ জন এনসিপিআই সাংসদের জন্য পৃথক ২০টি চিঠি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। জুুন মাসেই দেওয়া হয়েছিল ওই চিঠি। তারপর জুলাই মাসে ফের স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। তারপরও তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন অভিষেক। দ্বিতীয় প্রশ্ন হল, আবেদন না করা সত্ত্বেও কেন তৃণমূল সাংসদদের আসন পরিবর্তন করা হল? অভিষেককে প্রথম রো থেকে সরিয়ে দ্বিতীয় রো-তে আসন দেওয়া হয়েছে।

কী উত্তর দিলেন স্পিকার?

অভিষেক জানান, স্পিকার তাঁকে আশ্বাস দিয়েছেন, পরবর্তী অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশনের আগে বিষয়গুলি নিয়ে জানিয়ে দেবেন তিনি। অভিষেকের বক্তব্য, হয় এনসিপিআই-কে মান্যতা দিয়ে দিক, নাহলে ব্যবস্থা নেওয়া হোক। ২ মাস পরও কেন কোনও সদুত্তর মিলল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

অভিষেক বলেন, “৩ মাসের মধ্য়ে বিবেচনা করতে হবে বলে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট। স্পিকার বিবেচনা না করলে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করব।”

কী বক্তব্য কাকলিদের?

এনসিপিআই-তে যোগ দেওয়া সত্ত্বেও কাকলি ঘোষ দস্তিদারদের নামের পাশে এখনও লেখা থাকছে তৃণমূলের নাম। কাকলি বলেন, “এটা স্পিকারের বিষয়। ২০ জন সাংসদ একটা দল পরিত্যাগ করে চলে এসেছেন। স্পিকার মান্যতা দেবেন। কোনও নথি সংক্রান্ত সমস্যার জন্য হয়ত সময় লাগছে।” তৃণমূলকে কটাক্ষ করে কাকলির বক্তব্য, “ওদের কতজন আছে, বাকিরা কোথায় গেল, সেটা আগে দেখুক।” বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যও বিষয়টি স্পিকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু