AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘আমেরিকার কৃষকদেরই লাভ হচ্ছে’, মার্কিন সচিবের কথায় কেন জবাব দিল না দিল্লি, প্রশ্ন অভিষেকের

এক্স মাধ্যমে ওই বার্তা দিয়েছিলেন মার্কিন সচিব। তিনি লিখেছিলেন, 'মার্কিন কৃষকদের সুবিধা করে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ। এর ফলে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি করে টাকা ঢুকবে। ভারতের সঙ্গে আমেরিকার কৃষি-বাণিজ্য ঘাটতি কমবে।'

Abhishek Banerjee: 'আমেরিকার কৃষকদেরই লাভ হচ্ছে', মার্কিন সচিবের কথায় কেন জবাব দিল না দিল্লি, প্রশ্ন অভিষেকের
Image Credit: TV9 Bangla
| Updated on: Feb 10, 2026 | 5:22 PM
Share

নয়া দিল্লি: মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণ নাগরিক থেকে কৃষক, প্রত্যেকেই এই বাজেটে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন তিনি। দীর্ঘ বক্তব্যে তিনি মনে করিয়ে দিয়েছেন আমেরিকা ও ভারতের বাণিজ্য চুক্তির কথা। তাঁর কথায়, এই আমেরিকার সঙ্গে চুক্তিতে ভারতীয় কৃষকরা আরও বেশি কোনঠাসা হয়ে পড়েছেন।

এদিন মার্কিন কৃষি সচিবের একটি বক্তব্যের কথাও উল্লেখ করেন অভিষেক। তিনি উল্লেখ করেন বাণিজ্য চুক্তির পর আমেরিকার কৃষি সচিব লেখেন, ‘এবার থেকে আমেরিকার কৃষকরা আরও বেশি পণ্য ভারতে রফতানি করতে পারবে।’ এর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদও দিয়েছেন সেক্রেটারি ব্রুক রলিনস।

এক্স মাধ্যমে ওই বার্তা দিয়েছিলেন মার্কিন সচিব। তিনি লিখেছিলেন, ‘মার্কিন কৃষকদের সুবিধা করে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ। এর ফলে আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি করে টাকা ঢুকবে। ভারতের সঙ্গে আমেরিকার কৃষি-বাণিজ্য ঘাটতি কমবে।’

এই বার্তার পরও কেন ভারত কোনও জবাব দিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি এদিন বলেন, “ভারতে প্রতিদিন কৃষকের মৃত্যু হয়। বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়। আমেরিকার সঙ্গে চুক্তি হওয়ার পর আমেরিকার কৃষকদের আরও লাভ হবে। ভারতের কৃষকরা কোণঠাসা হয়ে পড়বে। মার্কিন সচিব লেখার পরও কেন ভারত ওই বক্তব্যকে প্রত্যাখ্যান করল না? কেন কোনও উত্তর দেওয়া হল না?”

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?