AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram Body Recover: ষষ্ঠী থেকে নিখোঁজ, পচাগলা দেহ মিলল বৃদ্ধের

Nandigram: দেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বোঝা যায়নি। পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Nandigram Body Recover: ষষ্ঠী থেকে নিখোঁজ, পচাগলা দেহ মিলল বৃদ্ধের
বড় মেয়েImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 9:50 PM
Share

নন্দীগ্রাম: ষষ্ঠীর দিন থেকে নিখোঁজ ছিলেন। অথচ পরিবারের লোকজন জানতেন না। আজ খবর আসতেই মাথায় হাত। শনিবার নন্দীগ্রাম থেকে উদ্ধার হল পচাগলা দেহ। পূর্ব মেদিনীপুরের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাড় কান্ডপসরা এলাকায় এ দিন, দুপুরে ওই প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুশান্ত মাইতি (৫০)। গত দেড় বছর ধরে সুশান্তবাবু তাঁর বড় মেয়ের বাড়িতে থাকতেন। গত মহাষষ্ঠীর দিন ভাইয়ের বাড়িতে আসার কথা ছিল। বাড়িতে তেমনটা বলে তিনি মেয়ের বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ ছিল না তাঁর। দিন কয়েক পর পচাগলা অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ দুপুরে।

মৃতের দুই মেয়ে। বড় মেয়ে বৈশাখী মাইতি মিশ্রর বাড়ি আমতলায়, আর ছোট মেয়ে শ্রাবণী রানার বাড়ি বটতলায় যথাক্রমে। দেহ উদ্ধারের পর কীভাবে এবং কখন তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয় কারণ ? দেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বোঝা যায়নি। পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

মৃতের বড় মেয়ে বৈশাখী মাইতি বলেন,”আমি বাড়িতেই ছিলাম। বোন ফোন করে জানায় বাবার মৃত্যুর খবর। পিসির বাড়ি যায়নি সেটা জানতাম না। ফোন নম্বর ছিল না।”

Follow Us