AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJD Joins INDIA Bloc’s Protest: মমতার অনুরোধ ফেলতে পারলেন না নবীন, এই প্রথম INDIA জোটের মিছিলে BJD

INDIA Alliance Protest Merch: জানা গিয়েছে, কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বিজেডির এই কর্মসূচিতে অংশগ্রহণ। কয়েকদিন আগেই, গত ৩০ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে সামিল হওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলছেন। 

BJD Joins INDIA Bloc's Protest: মমতার অনুরোধ ফেলতে পারলেন না নবীন, এই প্রথম INDIA জোটের মিছিলে BJD
ইন্ডিয়া জোটের মিছিলে সামিল বিজেডি-ও।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 12:13 PM
Share

নয়া দিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন নবীন পট্টনায়েক। ফেরাতে পারলেন না তাঁর কথা। ইন্ডিয়া জোটের সাংসদদের নির্বাচন কমিশন অভিযানে যোগ দিল বিজেডি-ও। বিরোধী জোট ইন্ডিয়া-র এই মিছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ শরিক দলগুলি যেখানে এই মিছিলে হাঁটছে, সেখানে পা মেলালেন বিজেডির সাংসদরাও।

মমতার অনুরোধেই সামিল বিজেডি-

জানা গিয়েছে, কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই বিজেডির এই কর্মসূচিতে অংশগ্রহণ। কয়েকদিন আগেই, গত ৩০ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে সামিল হওয়ার জন্য তিনি ব্যক্তিগতভাবে নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলছেন।

ইন্ডিয়া জোটের কর্মসূচিতে বিজেডির অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রথম বিরোধী শিবিরের কোনও কর্মসূচিতে যোগ দিচ্ছে বিজেডি। ওড়িশার প্রাক্তন শাসক দল বিজেডি। দীর্ঘ ২৪ বছর ধরে ওড়িশার ক্ষমতায় ছিল বিজু জনতা দল। মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক। রাজ্যে একা লড়লেও, কেন্দ্রে শাসক ও বিরোধী- দুই শিবিরের থেকেই সমান দূরত্ব বজায় রাখত বিজেডি। কোনওদিনই বিরোধী জোটের সঙ্গে তাদের দেখা যায়নি। বরং সংসদে একাধিক বিলে বিজেপি-কে সমর্থন করেছে নবীন পট্টনায়েকের দল। তবে ওড়িশা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যত কিছুটা আড়ালে চলে গিয়েছিল।

এই প্রথম নবীন পট্টনায়েকের দল বিরোধী জোটের কর্মসূচিতে অংশ নিচ্ছে। তবে কি ইন্ডিয়া জোটে নতুন সদস্য হিসাবে যোগ দিতে চলেছে বিজেডি? প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। এর আগে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর শাসক দল টিভিকে-ও ইন্ডিয়া জোটের সদস্য হয়েছে।  অন্যদিকে, আম আদমি পার্টি ও ডিএমকে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে অংশ নেয়নি। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালের সঙ্গেও কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে চিঁড়ে ভেজেনি। দিল্লি নির্বাচনে হারের পর থেকে ইন্ডিয়া জোট থেকে দূরত্ব বজায় রেখেছে তারা। অন্যদিকে, তামিলনাড়ুতে হারের পর কংগ্রেসের শিবির বদল নিয়ে ক্ষুব্ধ ডিএমকে। তারা ইন্ডিয়া জোট ছেড়েছে।

Follow Us