AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Forest Guard Examination: সরকারি চাকরির পরীক্ষা ঘিরে হইচই, সোশ্যাল মিডিয়াতে ফাঁস প্রশ্নের উত্তর, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

Forest Guard Examination: মেহসানা জেলার পুলিশ সুপার পার্থরাজ সিংহ গোহিল, রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, "সর্বোদয়া বিদ্যালয়ে ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল।

Forest Guard Examination: সরকারি চাকরির পরীক্ষা ঘিরে হইচই, সোশ্যাল মিডিয়াতে ফাঁস প্রশ্নের উত্তর, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Mar 28, 2022 | 12:30 PM
Share

আহমেদাবাদ: বর্তমান বাজারে চাকরির আকাল, এটা এখন সকলেরই জানা। করোনা মহামারি পরিস্থিতি পর, চাকরির বাজারে ক্ষরা আরও বেড়েছে। ভাইরাসের দাপটে অনেকেই চাকরি হারিয়েছেন। অনেকেই অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় নিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই সরকারি চাকরি (Government Service) পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আগে থেকেই বহু চাকরিপ্রার্থী সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় ছিলেন, করোনা পরিস্থিতি সেই সংখ্যাটা অনেকটাই বাড়িয়েছে। সরকারি চাকরির পরীক্ষার স্বচ্ছতা নিয়ে অনেক পরীক্ষার্থীর মনেই প্রশ্ন আছে। অনেকেই মনে করে সরকারি চাকরি মেধার ভিত্তিতে মেলে না, বরং সেখানে সুপারিশ ও রাজনৈতিক প্রভাব অনেকটাই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের আশঙ্কা আরও সত্যি প্রমাণ করে গুজরাটে ঘটল এক অবাক করা কাণ্ড। রবিরার ফরেস্ট গার্ডে (Forest Guard Examination) নিয়োগের পরীক্ষা চলাকালীন পরীক্ষার উত্তর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এক পরীক্ষার্থীকে মেহসানা থেকে প্রশ্নের উত্তর সহ ধরা হয়। এই বিষয়টি সামনে আসার পর বিরোধীরা রাজ্য সরকারকে নিশানা করে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

রবিবার ফরেস্ট গার্ড পদের জন্য দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর থেকেই পরীক্ষার উত্তর গুলি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এক পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর সহ হাতেনাহাতে ধরা হয়। মেহসানা জেলার সর্বোদয়া বিদ্যালয় থেকে ওই পরীক্ষার্থীকে ধরেছিল পুলিশ। তবে উত্তর ফাঁসের বিষয়টি অস্বীকার করে পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্র থেকে ৬ জনকে ধরা হয়েছিল তাঁরা সকলেই পরীক্ষা হলে অসাধু উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল।

মেহসানা জেলার পুলিশ সুপার পার্থরাজ সিংহ গোহিল, রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “সর্বোদয়া বিদ্যালয়ে ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। এবার স্কুলেরই বেশ কয়েকজন কর্মী সেই সেখানে পরীক্ষা দিতে আসা ২-৩ জন পরীক্ষার্থীকে সাহায্য করার জন্য পরীক্ষার উত্তর গুলি প্রস্তুত করেন। অভিযুক্ত ইন্টারনেটের সাহায্য নিয়ে অবজেক্টিভ প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করেন এবং একটি কাগজে উত্তরগুলি লেখেন। ৬ জনকে এই কাজে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। তবে প্রশ্নের উত্তর ফাঁস হয়নি।” গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাগনানি এই প্রসঙ্গে জানিয়েছেন, “এটা সরকারকে বদনাম করার চক্রান্ত। উত্তর পাওয়া গিয়েছে মানে এই নয় সেটা ফাঁস হয়েছিল।” অনেক পরীক্ষার্থী এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন International Air Fare: গরমে বিদেশে ঘুরতে যেতে চান? তবে রয়েছে সুখবর, কমতে পারে বিমানের টিকিটের দাম

Follow Us
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন