AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mysterious Disease in Chicken: চিকেন খাচ্ছেন? অজানা রোগে আক্রান্ত মুরগি! তিন দিনেই মৃত্যু আড়াই হাজার

Mysterious Disease in Chicken: ফার্ম সূত্রে জানা গিয়েছে, অজানা কোনও এক রোগের প্রকোপে পড়ে শুরু হয়েছে এই মৃত্যুমিছিল। যার জেরে বিপুল ক্ষতি সম্মুখীন হচ্ছেন ফার্ম মালিকরা।

Mysterious Disease in Chicken: চিকেন খাচ্ছেন? অজানা রোগে আক্রান্ত মুরগি! তিন দিনেই মৃত্যু আড়াই হাজার
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Feb 22, 2025 | 3:32 PM
Share

হায়দরাবাদ: আবার হুড়মুড়িয়ে পড়তে চলেছে মুরগির দাম? সম্প্রতি, বার্ড ফ্লু আতঙ্কের জেরে শহরে কমছিল মুরগির মাংসের দাম। আবার, সেই মুরগির-দাম কমা নিয়ে বাড়ছে সম্ভবনা।

কোন প্রভাবে পড়ছে দাম?

চলতি মাসের শুরু থেকেই এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনার বিভিন্ন জেলার মুরগিগুলি। সেই সূত্র ধরে ইতিমধ্যে অন্ধ্র থেকে মুরগির মাংস আমদানি বন্ধ করেছে তেলেঙ্গনা। কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ।

প্রশাসনিক সূত্রে খবর, গত তিন দিনে তেলেঙ্গনায় মৃত্যু হয়েছে আড়াই হাজার মুরগির। সে রাজ্যের ওয়ানাপার্থি জেলার মন্দানাপুরম মন্ডল এলাকারই একটি মুরগি ফার্ম থেকে সাফ হয়ে গিয়েছে প্রায় হাজার হাজার মুরগি। ফার্ম সূত্রে জানা গিয়েছে, অজানা কোনও এক রোগের প্রকোপে পড়ে শুরু হয়েছে এই মৃত্যুমিছিল। যার জেরে বিপুল ক্ষতি সম্মুখীন হচ্ছেন ফার্ম মালিকরা।

পরিস্থিতির গভীরতা দেখে আপাতত ভাবে মুরগির মাংস খাওয়া থেকে সাধারণ মানুষকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। দক্ষিণের দেশে এমন মুরগিদের অজানা রোগে যে বঙ্গের দামে প্রভাব পড়তে পারে, তা স্বীকার করে নিয়েছে একাংশ।

কিন্তু কী এই ‘অজানা রোগ’?

সম্ভবনা, হয়তো বার্ড ফ্লুয়েরই কোনও ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছে অন্ধ্র ও তেলেঙ্গনার মুরগিগুলি। যার জেরে ফাঁকা হচ্ছে একের পর এক পলট্রি ফার্ম। ইতিমধ্যেই, দুই রাজ্যের বেশ কিছু এলাকাকে রেড জোনে পরিণত করেছে সে রাজ্যের সরকারগুলি। অযথা আতঙ্ক ও ভুয়ো খবর রুখতেও নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা।

Follow Us