AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beef Ban: হোটেল-রেস্তোরাঁ বা বিয়েবাড়িতেও খাওয়া যাবে না গরুর মাংস, জারি নতুন নিয়ম

Assam: আগেই রাজ্যে গোমাংস বিক্রির যে বিধান ছিল, যেখানে মন্দিরের ৫ কিলোমিটার অঞ্চলের মধ্যে গমাংস বিক্রি নিষিদ্ধ ছিল, তা-ই আরও বাড়ানো হচ্ছে। এবার গোটা রাজ্যেই জনসমক্ষে, হোটেল, রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

Beef Ban: হোটেল-রেস্তোরাঁ বা বিয়েবাড়িতেও খাওয়া যাবে না গরুর মাংস, জারি নতুন নিয়ম
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Dec 05, 2024 | 6:39 AM
Share

গুয়াহাটি: হোটেল-রেস্তোরাঁতে মিলবে না গরুর মাংস। বিয়েবাড়িতেও পরিবেশন করা যাবে না গোমাংস। প্রকাশ্যেও নিষিদ্ধ গোমাংস বিক্রি। গরুর মাংস বিক্রি বা পরিবেশন করতে ধরা পড়লেই কড়া শাস্তি। বুধবার এই নতুন নিয়ম ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রাজ্য ক্যাবিনেট বৈঠকেই গোমাংস পরিবেশনে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই আইনেও পরিবর্তন আনা হবে এবং নতুন এই বিধিগুলির সংযোজন করা হবে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অসমে কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা হবে না। কোনও অনুষ্ঠানে পরিবেশন বা প্রকাশ্যে বিক্রিও করা যাবে না গোমাংস।”

আগেই রাজ্যে গোমাংস বিক্রির যে বিধান ছিল, যেখানে মন্দিরের ৫ কিলোমিটার অঞ্চলের মধ্যে গমাংস বিক্রি নিষিদ্ধ ছিল, তা-ই আরও বাড়ানো হচ্ছে। এবার গোটা রাজ্যেই জনসমক্ষে, হোটেল, রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

প্রসঙ্গত, অসমে গোমাংস নিষিদ্ধ না হলেও, অসম গো সংরক্ষণ আইন ২০২১ অনুযায়ী, হিন্দু, শিখ বা জৈন অধ্যুষিত এলাকায় গো-হত্যা ও গোমাংস বিক্রি নিষিদ্ধ। এছাড়া মন্দির বা ধর্মীয় স্থানের ৫ কিলোমিটারের মধ্যেও গোমাংস বিক্রি করা যেত না। এবার সেই নিষেধাজ্ঞাই জারি হল হোটেল-রেস্তোরাঁতেও।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা