AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Bangladesh : শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ? তারেকের সরকারের আবেদনে কী সিদ্ধান্ত নয়া দিল্লির?

Seikh Hasina : ভারতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তারেক রহমানের সরকার গঠনের পর ভারতের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশের। সূত্রের খবর,বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দাবি মেটাতেই তৎকালীন ইউনুস সরকারের দাবিকে তুলে ধরছে বিএনপি সরকার।

India-Bangladesh : শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ? তারেকের সরকারের আবেদনে কী সিদ্ধান্ত নয়া দিল্লির?
মোদী-শেখ হাসিনা-তারেকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2026 | 12:51 PM
Share

নয়াদিল্লি : শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন বাংলাদেশের। মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর বেশ কয়েকবার হাসিনাকে প্রত্যর্পণের দাবি করেছিল ইউনুস সরকার। বাংলাদেশে এখন নতুন সরকার। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে বাংলাদেশে। প্রায় দুই মাস হয়ে গিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। বিএনপি আসার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। এই আবহে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল তারেক রহমানের সরকার।

ভারতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। তারেক রহমানের সরকার গঠনের পর ভারতের সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশের। সূত্রের খবর,বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। কূটনৈতিক মহলের ব্যাখ্যা, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দাবি মেটাতেই তৎকালীন ইউনুস সরকারের দাবিকে তুলে ধরছে বিএনপি সরকার। অন্যদিকে, আওয়ামী লিগকে ব্যান করার মহম্মদ ইউনুসের সময়কালের সিদ্ধান্ত জারি রাখার সঙ্কল্পকে নতুন করে সিলমোহর দিয়েছে বাংলাদেশ সংসদ।

প্রসঙ্গত, বাংলাদেশে গদিচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে রয়েছেন বলে অভিযোগ। এই দুজনকেই বাংলাদেশে প্রত্যর্পণের আবেদন জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। এর আগেও মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিলেন। কিন্তু, ভারত এখনও সেই দাবি মানেনি। এবার কি বিএনপি সরকারের আবেদন মানবে ভারত সরকার। কূটনৈতিক মহল বলছে, হাসিনার প্রত্যর্পণের ইস্যুতে বাংলাদেশ ভারত সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে। সেখানে দিল্লি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর থাকবে সব মহলের।

এদিকে দিল্লিতে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বৈঠকে ঢাকাকে আরও বেশি ডিজেল দেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত কত কয়েক দিনে একাধিক দফায় বাংলাদেশকে ডিজেল দিয়েছে ভারত। ভারতের অভ্যন্তরীণ চাহিদা খতিয়ে দেখে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রীর তরফে জানানো হয়েছে।

Follow Us