AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taslima Nasreen: বাংলাদেশের দরজা বন্ধ, ভারতেই থাকতে চান তসলিমা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানালেন বিশেষ আর্জি

Taslima Nasreen: সুইডিশ নাগরিকত্ব থাকলেও, ২০১১ সাল থেকে ভারতেই বসবাস করছেন তসলিমা নাসরিন। এর আগেও তিনি ভারতে তাঁর রেসিডেন্সি পারমিট নিয়ে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের অভাবের কথা জানিয়েছিলেন।

Taslima Nasreen: বাংলাদেশের দরজা বন্ধ, ভারতেই থাকতে চান তসলিমা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানালেন বিশেষ আর্জি
তসলিমা নাসরিন।Image Credit: Facebook
| Updated on: Oct 22, 2024 | 11:59 AM
Share

নয়া দিল্লি: ভারতেই থেকে যেতে চান তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই ঠিকানা লেখিকা তসলিমা নাসরিনের। তাঁর ভারতে বসবাসের জন্য পারমিট রিনিউ করার আবেদন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হলেন। এক্স হ্যান্ডেলে তিনি আর্জি জানান যে ভারতেই যেন তাঁকে থাকতে দেওয়া হয়।

বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের লেখা বই ওপার বাংলায় ভয়ঙ্কর শোরগোল ফেলেছিল এবং যার জেরে ১৯৯৪ সালে তাঁর বিরুদ্ধে ফতেয়া জারি করা হয়েছিল। বাংলাদেশ ছাড়া হয়ে তিনি ভারতে আশ্রয় নেন। দীর্ঘসময় কলকাতায় ছিলেন তিনি। এরপর রাজস্থানের জয়পুর হয়ে শেষ পর্যন্ত দিল্লিতেই বসবাস করছেন লং টার্ম রেসিডেন্সি পারমিটে।

তবে তসলিমার সেই পারমিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে জুলাই মাসে। এরপর আর তাঁর পারমিট রিনিউ হয়নি। আর এতেই ভারত ছাড়া হওয়ায় ভয় তসলিমার মনে। এক্স হ্যান্ডেলে তসলিমা নাসরিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে ট্যাগ করে লেখেন, “অমিত শাহজি, নমস্কার। আমি ভারতে বসবাস করি কারণ এই দেশকে আমি ভালবাসি। বিগত ২০ বছর ধরে এই দেশ আমার দ্বিতীয় বাড়ি। কিন্তু ২২ জুলাই থেকে স্বরাষ্ট্র মন্ত্রক আমার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়াচ্ছে না। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যদি আমায় এই দেশে থাকতে দেন।”

প্রসঙ্গত, সুইডিশ নাগরিকত্ব থাকলেও, ২০১১ সাল থেকে ভারতেই বসবাস করছেন তসলিমা নাসরিন। এর আগেও তিনি ভারতে তাঁর রেসিডেন্সি পারমিট নিয়ে কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের অভাবের কথা জানিয়েছিলেন।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত