AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agniveer: সেনাবাহিনীতে কাজের আরও সুযোগ, অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Agnipath Scheme: সরকারের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ স্কিমে ৭৫ শতাংশ অগ্নিবীর, যারা ইতিমধ্যেই স্কিম পূরণ করে বেরিয়ে গিয়েছেন, তাদের আরও দুই বছরের এনগেজমেন্ট পিরিয়ড দেওয়া হবে। এরপর যে অগ্নিবীররা চাইবেন, তাদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হবে।  

Agniveer: সেনাবাহিনীতে কাজের আরও সুযোগ, অগ্নিবীরদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
অগ্নিবীরদের জন্য সুখবর।Image Credit: PTI
| Updated on: Nov 04, 2026 | 5:54 PM
Share

নয়া দিল্লি: অগ্নিবীরদের (Agniveer) জন্য বড় খবর। দুই বছরের জন্য মেয়াদ বাড়ল অগ্নিবীরদের। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি আজ, ৪ নভেম্বর ঘোষণা করলেন যে অগ্নিপথ স্কিমের চার বছরের মেয়াদ পূর্তির পর যারা সেনাবাহিনীতে নির্বাচিত বা কাজের সুযোগ পাবে না, এমন ৭৫ শতাংশ অগ্নিবীরের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হল। অর্থাৎ মোট ছয় বছর সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ পাওয়া যাবে। এই মেয়াদ পূর্তির পর পারফরম্যান্স ও সিলেকশনের ভিত্তিতে সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবেন।

আজ সাংবাদিক বৈঠকে জেনারেল সুব্রমণি জানান, অগ্নিবীরের প্রথম ব্যাচ চার বছরের মেয়াদ পূরণ হওয়ার দিকে। তাদের পারফরম্যান্সের ফিডব্যাক ইতিবাচক। তিনিই জানান যে সশস্ত্র বাহিনী অগ্নিবীরদের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে। ক্যাবিনেট সেই প্রস্তাবনায় সবুজ সঙ্কেত দিয়েছে। সকল অগ্নিবীরদের সুযোগ দেওয়া হবে। তবে বর্তমান চার বছরের স্কিম চালু থাকবে।

তিনি আরও বলেন, “প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে অগ্নিবীর স্কিম রিভিউ করা হবে। প্রতি বছরই অগ্নিবীরদের রিভিউ করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুই বছরের মেয়াদ বাড়ানো হবে। এই রিভিউ একদিনে হয়নি, এটা চলমান প্রক্রিয়া। আমরা তিন-চার মাস ধরে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ক্যাবিনেট আমাদের সুপারিশ মেনে নিয়েছে।”

কীভাবে অগ্নিবীরদের সিলেকশন হবে?

সিডিএস জানিয়েছেন, পারফরম্যান্স ও সাফল্যের উপরে ভিত্তি করে অগ্নিবীরদের ভবিষ্যতে নিয়োগ নির্ভর করছে। যারা এই অতিরিক্ত দুই বছর পূরণ করবেন, তাদের ফের একবার পুনর্বিবেচনা করা হবে সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য।

সরকারের তরফে জানানো হয়েছে, অগ্নিপথ স্কিমে ৭৫ শতাংশ অগ্নিবীর, যারা ইতিমধ্যেই স্কিম পূরণ করে বেরিয়ে গিয়েছেন, তাদের আরও দুই বছরের এনগেজমেন্ট পিরিয়ড দেওয়া হবে। এরপর যে অগ্নিবীররা চাইবেন, তাদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, ২০২২ সালে অগ্নিপথ স্কিম শুরু হয়। এই স্কিমের অধীনে যোগ্য যুবকদের স্বল্প মেয়াদে সেনাবাহিনীতে কাজের সুযোগ দেওয়া হয়। যাদের এই স্কিমে নিয়োগ করা হয়, তাদের অগ্নিবীর বলা হয়। আর কিছুদিন পরই ১৮ হাজার অগ্নিবীররা সেনাবাহিনী থেকে বেরিয়ে যাবে। ঠিক তার আগেই ক্যাবিনেটের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল।

Follow Us