AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাসে ১৮ হাজার টাকা ভাতা পাবেন পুরোহিত-গ্রন্থীরা, ভোটের আগেই বড় ঘোষণা

Delhi Assembly Election 2025: এ দিন অরবিন্দ কেজরীবাল পূজারী গ্রন্থী সম্মান যোজনার ঘোষণা করেন। তিনি জানান, ফের রাজধানীর ক্ষমতায় এলে, আপ সরকার হিন্দু মন্দিরের পূজারী ও শিখ গুরুদ্বারের গ্রন্থীদের মাসিক ১৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

মাসে ১৮ হাজার টাকা ভাতা পাবেন পুরোহিত-গ্রন্থীরা, ভোটের আগেই বড় ঘোষণা
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 12:45 PM
Share

নয়া দিল্লি: নির্বাচনের আগেই বড় ঘোষণা। পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থীরা পাবেন মাসিক ১৮ হাজার টাকার ভাতা। বছর শেষে এই বড় ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

২০২৫ সালের শুরুতেই দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও, এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। ক্ষমতা ধরে রাখতে মরিয়া আম আদমি পার্টি। তার জন্যই নির্বাচনের আগে নানা প্রকল্পের ঘোষণা করছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

এ দিন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল পূজারী গ্রন্থী সম্মান যোজনার ঘোষণা করেন। তিনি জানান, ফের রাজধানীর ক্ষমতায় এলে, আপ সরকার হিন্দু মন্দিরের পূজারী ও শিখ গুরুদ্বারের গ্রন্থীদের মাসিক ১৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। আগামিকাল, ৩১ ডিসেম্বর থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে বলে জানান কেজরীবাল।

সাংবাদিক বৈঠক করে আপ সুপ্রিমো বলেন, “আগামিকাল (মঙ্গলবার) আমি কনৌট প্লেসের হনুমান মন্দিরে যাব এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু করতে। দেশে এই প্রথম এমন কিছু হতে চলেছে। পুরোহিতরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ধর্মীয় রীতি-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গিয়েছে। তবে ওরা (পুরোহিত) কখনও নিজেদের পরিবারের প্রতি নজর দেননি।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি বিজেপির কাছে অনুরোধ করছি যে রেজিস্ট্রেশন নিয়ে কোনও বাধার সৃষ্টি করবেন না। এটা করলে ঘোর পাপ হবে কারণ তারা ঈশ্বরের সঙ্গে সেতু স্থাপন করেন।”

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর