AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi Government: বছরের প্রথমদিনেই বড় ঘোষণা মোদী সরকারের, নিশ্চিন্ত হলেন কৃষকরা

Farmers: আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। খোলা বাজারে রাসায়নিক সারের (DAP) ৫০ কেজি বস্তার দাম ৩০০০ টাকারও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন‍্যই এই সারের দাম বেঁধে দেওয়া হল। অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে কেন্দ্রীয় সরকার।

Modi Government: বছরের প্রথমদিনেই বড় ঘোষণা মোদী সরকারের, নিশ্চিন্ত হলেন কৃষকরা
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 4:07 PM
Share

নয়া দিল্লি: বছরের প্রথম দিনেই কৃষকদের জন্য বড় উপহার মোদী সরকারের। কৃষকদের স্বার্থে এক গুচ্ছ ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কৃষকদের সস্তায় রাসায়নিক সার দিতে বরাদ্দ যেমন বাড়ানো হল, তেমনই সারের দামও নির্ধারণ করে দেওয়া হল।

পঞ্জাব ও হরিয়ানায় লাগাতার চলছে কৃষক আন্দোলন। চলতি সপ্তাহেই পঞ্জাব জুড়ে অবরোধ চলছিল। তার  প্রেক্ষাপটে বছরের প্রথম দিনে মোদী সরকারের বড় ঘোষণা। এ দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বা মন্ত্রিসভার বৈঠক হয়। সেখান থেকেই কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করা হল।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে,  কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা  ডি-অ্যামোনিয়াম ফসফেটের (De-ammonium phosphate) এর যোগান থাকে, তা নিশ্চিত করতে নতুন করে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এছাড়া ডিএপি সারের দামও বেঁধে দেওয়া হয়েছে। ৫০ কেজির বস্তার দাম পড়বে ১৩৫০ টাকা।

আন্তর্জাতিক বাজারে রাসায়নিক সারের দাম আকাশ ছোঁয়া। খোলা বাজারে রাসায়নিক সারের (DAP) ৫০ কেজি বস্তার দাম ৩০০০ টাকারও বেশি। কৃষকদের সহযোগিতা করার জন‍্যই এই সারের দাম বেঁধে দেওয়া হল। অতিরিক্ত টাকা ভর্তুকি হিসেবে বহন করবে কেন্দ্রীয় সরকার।

এর পাশাপাশি বরাদ্দ বেড়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায়। বরাদ্দের পরিমাণ বাড়িয়ে করা হল ৬৯,৫১৫ কোটি টাকা। এর মধ্যে প্রযুক্তিগত আধুনিকীকরণের জন‍্য বরাদ্দ করা হয়েছে ৮০০ কোটি টাকা।

বর্তমানে ২৩টি রাজ‍্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে ফসল বিমা যোজনা চালু রয়েছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে ৮২৪.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হল।

কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র দাবি পথে নেমেছেন কৃষকরা। এমএসপি-র দাবি এখনও সম্পূর্ণভাবে পূরণ না হলেও, সারের জন্য বরাদ্দ বাড়ানোয় অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা