AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান? যাত্রীদের জন্য বড় সুবিধা করে দিল রেল

Indian Railways: অন্ধ্র প্রদেশ-তামিলনাড়ু রেল করিডর দেশের অন্যতম ব্যস্ত করিডর। এই রেল ট্রাক তৈরি হয়ে গেলে ব্যস্ততম রেল করিডরে চাপ অনেকটা কমবে।

Railways: দক্ষিণ ভারত ঘুরতে যাওয়ার প্ল্যান? যাত্রীদের জন্য বড় সুবিধা করে দিল রেল
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Apr 10, 2025 | 2:22 PM
Share

নয়া দিল্লি: খোলনচে বদলাচ্ছে ভারতীয় রেলওয়ে। রেলের পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক বড় পদক্ষেপ করছে সরকার। এবার গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি তিরুপতি-পাকালা-কাটপাড়ি রেলওয়ে লাইনের ডাবলিং করার অনুমোদন দিল।

এই রেলপথ তৈরি হয়ে গেলে, অন্ধ্র প্রদেশ  ও তামিলনাড়ুর মধ্যে ১০৪ কিলোমিটার সিঙ্গল লাইন সেকশনও জুড়ে যাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ১৩৩২ কোটি টাকার এই প্রকল্পের অধীনে ১১৩ কিলোমিটার রেল ট্রাক বিস্তৃত করা হবে। অন্ধ্র প্রদেশ-তামিলনাড়ু রেল করিডর দেশের অন্যতম ব্যস্ত করিডর। এই রেল ট্রাক তৈরি হয়ে গেলে ব্যস্ততম রেল করিডরে চাপ অনেকটা কমবে।

পিএম গতি শক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের অধীনে মাল্টি-মোডাল কানেক্টিভিটির ব্যবস্থা করা হবে। এই রেল রুটে যাত্রী চলাচল যেমন সহজ হবে, তেমনই পণ্য পরিবহনেও ব্যাপক উন্নতি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নতুন ভারতে’র স্বপ্ন পূরণ করবে এই প্রকল্পে।

এই রেল সংযোগে পর্যটকদেরও বিশেষ সুবিধা হবে। তিরুপতি বালাজি মন্দির, শ্রীকলাহস্তি মন্দির, কানিপাকাম বিনায়ক মন্দির ও চন্দ্রগিরি কেল্লার মতো পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়া আরও সহজ হয়েছে। এছাড়া প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভেলোরে যান চিকিৎসা করাতে। অনেকে পড়াশোনার জন্য দক্ষিণ ভারতে যান। রেললাইনের ডাবলিংয়ের কাজ শেষ হয়ে গেলে যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?