AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bikini in Delhi Bus ভিডিয়ো: উফফ কী গরম! বিকিনি পরেই বাসে উঠলেন যুবতী

Bikini in Public Bus: ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিকিনি পরিহিতা ওই যুবতী বাসে উঠেই দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। আর তাঁকে দেখা মাত্রই অপর এক মহিলা, যিনি ওই যুবতীর পাশেই দাঁড়িয়ে ছিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে দাঁড়ান।

Bikini in Delhi Bus ভিডিয়ো: উফফ কী গরম! বিকিনি পরেই বাসে উঠলেন যুবতী
ভাইরাল ভিডিয়োর স্ক্রিটশটImage Credit: Twitter
| Updated on: Apr 19, 2024 | 11:42 PM
Share

নয়া দিল্লি: এ কী কাণ্ড! দিল্লির রাস্তায় লোক ভর্তি বাসের মধ্যে বিকিনি পরে উঠে পড়েছিলেন এক যুবতী। গরম পড়েছে বটে। তাই বলে এরকম! বাসের মধ্য়েই কোনও সহযাত্রী আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করে ফেলেছেন। ব্যস, তারপর সেটা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে আর বেশি দেরি হয়নি। নিমেষে ভাইরাল হয়ে যায় দিল্লির বাসে বিকিনি পরিহিতার সেই ভিডিয়ো। ভাইরাল ওই ভিডিয়োয় যুবতীর সহযাত্রীদের রিঅ্যাকশনও ধরা পড়েছে। তাঁদের তো একেবারে কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। হঠাৎ করে ভিড় বাসে যুবতী যে এভাবে উঠে পড়বেন, তা হয়ত অনেকেই ভাবতে পারেননি।

ভাইরাল ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বিকিনি পরিহিতা ওই যুবতী বাসে উঠেই দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। আর তাঁকে দেখা মাত্রই অপর এক মহিলা, যিনি ওই যুবতীর পাশেই দাঁড়িয়ে ছিলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে দাঁড়ান। শুধু ওই মহিলাই নয়, আরও বেশ কয়েকজন সহযাত্রীকে বিব্রত বোধ করতে দেখা যায়। যুবতীর সামনেই সিটে বসে থাকা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে ভিডিয়োয়। যুবতী তাঁর দিকে ফিরে তাকাতেই ওই ব্যক্তি নিজের আসন ছেড়ে উঠে অন্যত্র চলে যান।

ভাইরাল ওই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার হওয়ার পর থেকে নিমেষে তা ছড়িয়ে পড়ে। কমেন্টের বন্যা বয়ে যায় ভিডিয়োয়। ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিয়োয় ২০ লাখের বেশি ভিউ হয়ে গিয়েছে এবং সাড়ে তিন হাজারের বেশি লাইক পড়েছে। নেট পাড়ায় এক মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে এই ভিডিয়োয়। কেউ নিন্দা জানিয়েছেন, সমালোচনা করেছেন, আবার কেউ যুবতীর নিজস্ব পছন্দের পোষাক পরার স্বাধীনতার কথা বলেছেন।

Follow Us