AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তার ধারে ৪ ঘণ্টা পড়ে রইল ‘ডেডবডি’, ‘আমাদের নয়’ বলে মুখ ফেরাল দুই রাজ্যের পুলিশ

Recruitment Scam: রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আত্মীয়দের দেখা যায়, দেহের পাশে বসে কান্নাকাটি করতে। তাঁরা বলতে থাকেন, কোনও পুলিশই তাঁদের আত্মীয়ের দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে না, ময়নাতদন্তের জন্যও নিয়ে যাওয়া হচ্ছে না। 

রাস্তার ধারে ৪ ঘণ্টা পড়ে রইল 'ডেডবডি',  'আমাদের নয়' বলে মুখ ফেরাল দুই রাজ্যের পুলিশ
| Edited By: | Updated on: Jan 06, 2025 | 5:55 PM
Share

নয়া দিল্লি: ‘আমাদের কাজ নয়’, ৪ ঘণ্টা ধরে এ কথাই বলল দুই রাজ্যের সরকার। কেউ তুলে নিয়ে গেল না নিথর দেহ। দুর্ঘটনায় মৃত্য়ু হয় রাহুল আহিরওয়ার নামে ২৭ বছরের এক যুবকের। দিল্লি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এরপর রাস্তাতেই পড়ে ছিল ওই যুবকের দেহ। উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশ পুলিশের বিভ্রাটেই পড়ে রইল দেহ। কেউই দেহ নিতে চায়নি প্রথমে।

ওই যুবক রাস্তার পার হওয়ার সময় তাঁকে পিষে দিয়ে চলে যায় একটি গাড়ি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মধ্য প্রদেশের হরপালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানায় যে ওই জায়গাটি উত্তর প্রদেশের মাহোবা জেলার অধীনে পড়ে। তাই এই দেহ সরানো তাদের কাজ নয়। দেহ ওইভাবে ফেলেই ঘটনাস্থল ছাড়ে তারা। গ্রামবাসীরা উত্তর প্রদেশের থানায় বিষয়টি জানালে, তারা সাফ জানায় যে এটা মধ্য প্রদেশ পুলিশের বিষয়।

এরপর রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আত্মীয়দের দেখা যায়, দেহের পাশে বসে কান্নাকাটি করতে। তাঁরা বলতে থাকেন, কোনও পুলিশই তাঁদের আত্মীয়ের দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে না, ময়নাতদন্তের জন্যও নিয়ে যাওয়া হচ্ছে না।

ঘটনার ৪ ঘণ্টা পর মধ্য প্রদেশ পুলিশ ঘটনাস্থলে যায় ও দেহ উদ্ধার করে ও অটোপ্সির জন্য পাঠায়। এরপর বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?