AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Next CJI BR Gavai: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?

Next CJI: আগামী ১৪ মে তিনি প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করেছেন।

Next CJI BR Gavai: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গভাই, কতদিন মেয়াদ তাঁর?
বিচারপতি বিআর গভাই।Image Credit: X
| Updated on: Apr 16, 2025 | 3:49 PM
Share

নয়া দিল্লি: নতুন প্রধান বিচারপতি পেতে চলেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাই। আগামী ১৪ মে তিনি প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁর নাম সুপারিশ করেছেন।

আগামী ১৩ মে অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার পরেরদিনই প্রধান বিচারপতির পদে বসবেন বিআর গভাই। সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি হবেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতিই তার উত্তরসূরীর নাম সুপারিশ করেন। আইন মন্ত্রকে বিচারপতি বিআর গভাইয়ের নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

তবে প্রধান বিচারপতি হিসাবে বিআর গভাইয়ের মেয়াদ বেশিদিন নয়। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতি হবেন তিনি। আগামী নভেম্বর মাসেই অবসর গ্রহণ করবেন তিনি।

বিআর গভাই সুপ্রিম কোর্টের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হতে চলেছেন। এর আগে ২০০৭ সালে প্রধান বিচারপতি পদে বসেছিলেন কেজি বালাকৃষ্ণণ। মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ বিআর গভাইয়ের। ১৯৮৫ সালে তাঁর আইনী কর্মজীবন শুরু। ব্যারিস্টার রাজা ভোসলের সঙ্গে কাজ করতেন তিনি। এরপরে ১৯৮৭ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বম্বে হাইকোর্টে প্র্যাকটিস করেন।

১৯৯২ সালে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ করা হয় তাঁকে। ২০০৩ সালে তিনি বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন, ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে পদোন্নতি হয়ে সুপ্রিম কোর্টে আসেন বিআর গভাই।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.