AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু FIR হলেই কি পুলিশ তুলে নিয়ে যেতে পারে?

FIR: কথায় আছে পুলিশে ছুলে আঠারো ঘা! কেউ সহজে আইন হাতে নিতে চান না, পুলিশি ঝামেলাতেও জড়াতে চান না, কারণ তাতে হাজতবাসও করতে হতে পারে। তবে আইনের বিধান ও পুলিশের ক্ষমতা সম্পর্কে অনেকেই অবগত নন। অনেক প্রশ্নও থাকে এই নিয়ে।

শুধু FIR হলেই কি পুলিশ তুলে নিয়ে যেতে পারে?
প্রতীকী চিত্রImage Credit: Pexels
| Updated on: Sep 17, 2026 | 8:40 PM
Share

কথায় আছে পুলিশে ছুলে আঠারো ঘা! কেউ সহজে আইন হাতে নিতে চান না, পুলিশি ঝামেলাতেও জড়াতে চান না, কারণ তাতে হাজতবাসও করতে হতে পারে। তবে আইনের বিধান ও পুলিশের ক্ষমতা সম্পর্কে অনেকেই অবগত নন। অনেক প্রশ্নও থাকে এই নিয়ে। যেমন, কারোর নামে এফআইআর হলেই কি পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারে?

কী বলছে আইন? 

এফআইআর (FIR) দায়ের হলেই পুলিশ কাউকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারবে কি না, তা নির্ভর করে অপরাধের ধরনের ওপর। এফআইআর হলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা বাধ্যতামূলক নয়।

 অপরাধের ধরণ-

গুরুতর অপরাধ (Cognizable Offense): অপরাধটি যদি গুরুতর হয়, যেমন- হত্যা, ডাকাতি, ধর্ষণ, গুরুতর আঘাত ইত্যাদি, তবে পুলিশ গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করার ক্ষমতা রাখে।

কম গুরুতর অপরাধ (Non-cognizable Offense): সাধারণ ঝগড়াঝাটি বা ছোটখাটো অপরাধের ক্ষেত্রে আদালতের পরোয়ানা ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না।

আদালতের ও সুপ্রিম কোর্টের নির্দেশ:

আইনের বিধান এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশ অনুযায়ী, এফআইআর-এ নাম থাকলেই, পুলিশ ইচ্ছা করলেই যাকে-তাঁকে গ্রেফতার করতে পারে না। গ্রেফতারের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হতে হয়:

  • তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হলে
  • অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে পারে বা প্রমাণ নষ্ট/তছরুপ করতে পারে এমন আশঙ্কা থাকলে
  • অভিযুক্ত ব্যক্তি সাক্ষী বা ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে এমন সম্ভাবনা থাকলে
  • গ্রেফতার না করলে অপরাধী পুনরায় অপরাধ ঘটাতে পারে বলে পুলিশ মনে করলে

আইনি সুরক্ষা-

আইনি নোটিস: ছোটখাটো বা কম মেয়াদের শাস্তির অপরাধের ক্ষেত্রে পুলিশ গ্রেফতার না করে জিজ্ঞাসাবাদের জন্য ৪১এ (41A CRPC) ধারা অনুযায়ী নোটিস পাঠাতে পারে।

আগাম জামিন (Anticipated Bail): মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত এফআইআর-এর ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে উচ্চ আদালত থেকে অগ্রিম জামিনের আবেদন করতে পারেন।

এক কথায় বলতে গেলে, এফআইআর হল তদন্ত শুরুর একটি প্রাথমিক ধাপ। অভিযোগটি গুরুতর না হলে বা উপযুক্ত কারণ ও প্রমাণ না থাকলে পুলিশ এফআইআর হওয়ার সাথে সাথেই কাউকে গ্রেফতার করে না।

Follow Us