AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cancer Vaccine: আসছে ক্যানসারের ভ্যাকসিন, সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

Cancer Vaccine: দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতাপরাও যাদব বলেন, "দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই ইস্যুতে পদক্ষেপ করেছে কেন্দ্র। ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের হাসপাতালে পরীক্ষা হবে। একদম প্রথম স্টেজে ক্যানসার শনাক্তের জন্য ডেকেয়ার ক্যানসার সেন্টার তৈরি করা হবে।"

Cancer Vaccine: আসছে ক্যানসারের ভ্যাকসিন, সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
প্রতীকী ছবি
| Updated on: Feb 19, 2025 | 3:19 PM
Share

নয়াদিল্লি: ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আরও একধাপ এগোতে চলেছে ভারত। আর পাঁচ-ছয় মাসের মধ্যে মহিলাদের জন্য ক্যানসারের ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন পাবে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব।

বহু মহিলার স্তন ক্যানসার ধরা পড়ে। মুখমণ্ডল আর জরায়ুমুখে ক্যানসারও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন তৈরিতে জোর দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং আয়ুশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপরাও বলেন, ক্যানসারের ভ্যাকসিন তৈরির পরীক্ষা প্রায় শেষের পথে। ট্রায়াল চলছে। সেই পরীক্ষা শেষ হলেই দেশের ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এই ভ্যাকসিন পাবে। স্তন, মুখ ও জরায়ুমুখের ক্যানসার নিয়ন্ত্রণে সক্ষম হবে এই ভ্যাকসিন। ৫-৬ মাসের মধ্যে এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।

দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই ইস্যুতে পদক্ষেপ করেছে কেন্দ্র। ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের হাসপাতালে পরীক্ষা হবে। একদম প্রথম স্টেজে ক্যানসার শনাক্তের জন্য ডেকেয়ার ক্যানসার সেন্টার তৈরি করা হবে।” ক্যানসারের ওষুধে কেন্দ্র শুল্কও প্রত্যাহার করেছে বলে তিনি জানান।

কেন্দ্র যে ক্যানসারের মোকাবিলায় সবরকম চেষ্টা করছে, এবার বাজেট পেশের সময়ই তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেটে ক্যানসার-সহ একাধিক মারণরোগের ৩৬টি জীবনদায়ী ওষুধে ১০০ শতাংশ কর ছাড়ের কথা ঘোষণা করেছেন। সারা দেশে ২০০টি ক্যানসার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে বলেও তিনি ঘোষণা করেন।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?