AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cash Recovery from Highway: হাইওয়ে জুড়ে উড়ছে শুধু ২০০ আর ৫০০ টাকার নোট! সেই টাকা কুড়োতে তুমুল হুড়োহুড়ি, কোথা থেকে এল এত টাকা?

Money Found on Road: পুলিশের বয়ান অনুযায়ী, ব্রিজের কাছে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে টাকা পড়েছিল। পুলিশ টিম গিয়ে সেই টাকা কুড়িয়ে থানায় নিয়ে আসে। মোট ৪ লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অনেক বান্ডিলে ব্যাঙ্ক স্লিপ আটকানো ছিল।

Cash Recovery from Highway: হাইওয়ে জুড়ে উড়ছে শুধু ২০০ আর ৫০০ টাকার নোট! সেই টাকা কুড়োতে তুমুল হুড়োহুড়ি, কোথা থেকে এল এত টাকা?
উদ্ধার হওয়া টাকা হাতে পুলিশ।Image Credit: X
| Updated on: Apr 26, 2026 | 2:01 PM
Share

লখনউ: গাছ থেকে টাকা ঝরছে না,  রাস্তায় উড়ছে টাকা! কোনও সিনেমার দৃশ্য নয়, এটাই বাস্তবের ছবি। রাস্তায় পড়ে রয়েছে থোকা থোকা টাকার বান্ডিল (Money)। কিছু বান্ডিল থেকে হাওয়ায় টাকা উড়তেও শুরু করেছে। পথচলতি সাধারণ মানুষ এই খবর পেতেই ছুটে আসেন। ধুম পড়ে যায় টাকা কুড়ানোর। শেষে পুলিশ (Police) এসে পরিস্থিতি সামাল দেয়।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সামলিতে। মিরাট-কার্নাল হাইওয়ের কাছে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। প্রথমে এক পথচলতি মানুষই দেখতে পান যে রাস্তার ধারে কিছু ৫০০ ও ২০০ টাকার নোট পড়ে রয়েছে। এরপরে একটু এগোতেই আরও প্রচুর টাকা এভাবেই পড়ে থাকতে দেখেন। তিনি নিজেই পুলিশে খবর দেন। তারপরে টাকা কুড়োতে শুরু করেন।

পুলিশের বয়ান অনুযায়ী, সামলির ব্রিজের কাছে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে টাকা পড়েছিল। পুলিশ টিম গিয়ে সেই টাকা কুড়িয়ে থানায় নিয়ে আসে। মোট ৪ লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, অনেক বান্ডিলে ব্যাঙ্ক স্লিপ আটকানো ছিল। অর্থাৎ ওই টাকা সম্প্রতিই ব্যাঙ্ক থেকে তোলা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও গাড়ি থেকে টাকা পড়ে গিয়েছে।  তবে কীসের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কীভাবে হাইওয়ের উপরে এত টাকা এল, তা জানতে পুলিশ ইতিমধ্যেই ওই এলাকার ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এখনও পর্যন্ত পুলিশের কাছে টাকার দাবি জানিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।

Follow Us