Lok Sabha Seat Increase Bill: বাড়তে চলছে লোকসভার আসন? কবে বিল পেশ?

Lok Sabha seat increase: বিল পাশ করাতে হলে সংসদের অভ্যন্তরে দুই তৃতীয়াংশ সমর্থন দরকার বিজেপি বা এনডিএ-র। বিজেপির হাতে রয়েছে ২৯৩টি আসন। এরপরেও আরও ৬৯ জন সংসদের সমর্থন প্রয়োজন এই বিল পাশ করাতে গেলে। বিজেপি আশা করছে যে রাজনৈতিক দলগুলি মহিলা সংরক্ষণ বিলকে এর আগে সমর্থন করেছিল তাঁদের প্রত্যেকের সমর্থন এ ক্ষেত্রে পাওয়া যাবে।

Lok Sabha Seat Increase Bill: বাড়তে চলছে লোকসভার আসন? কবে বিল পেশ?
কবে হতে পারে বিল পাশ? Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Apr 14, 2026 | 7:51 PM

নয়া দিল্লি: লোকসভায় আসন সংখ্যা বাড়াতে বিল পেশ করতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করতে চায় কেন্দ্র। বর্তমানে দেশে লোকসভার আসন ৫৪৩। সেটাই এবার বাড়াতে চাইছে সরকার। এরমধ্যে ৮১৫ আসন থাকবে রাজ্যগুলিতে। ৩৫ আসন থাকবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। বৃহস্পতিবারই সংসদে বিল পেশ করতে পারে কেন্দ্র। 

এদিকে এই বিলকে পাশ করাতে হলে সংসদের অভ্যন্তরে দুই তৃতীয়াংশ সমর্থন দরকার বিজেপি বা এনডিএ-র। বিজেপির হাতে রয়েছে ২৯৩টি আসন। এরপরেও আরও ৬৯ জন সংসদের সমর্থন প্রয়োজন এই বিল পাশ করাতে গেলে। বিজেপি আশা করছে যে রাজনৈতিক দলগুলি মহিলা সংরক্ষণ বিলকে এর আগে সমর্থন করেছিল তাঁদের প্রত্যেকের সমর্থন এ ক্ষেত্রে পাওয়া যাবে। স্বাভাবিকভাবে আঞ্চলিক দলগুলির অবস্থান এ ক্ষেত্রে কী হবে সেটাও দেখার। দেখার কংগ্রেসের অবস্থান কী হয়। 

কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁরা মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করে। কিন্তু সরকার যে যে সংশোধনী নিয়ে আসবে সেই ক্ষেত্রে তাঁদের কী অবস্থান হবে তা এখনও স্পষ্ট করেনি। কিন্তু তাঁরা স্পষ্টভাবে জানাচ্ছে এই মহিলা সংরক্ষণের বিলের মধ্যে বা আসন সংরক্ষণের মধ্যে মহিলা ওবিসিদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে। ১৬, ১৭ ও ১৮ এপ্রিল পার্লামেন্টের বিশেষ অধিবেশন রয়েছে। তখনই এই বিল পাশ করা হবে। ইতিমধ্যেই বিজেপি এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দলই হুইপ ইস্যু করেছে। এখন কংগ্রেসের অবস্থান যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এরইমধ্যে বিরোধী দলগুলি যাতে এককাট্টা অবস্থান নেয় তা নিশ্চিত করার জন্য ইন্ডিয়া জোটের সংসদীয় নেতাদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। সেখানে কী সিদ্ধান্ত হয় সেটাও দেখার। পাশাপাশি  তৃণমূল কংগ্রেসের তরফেই আলাদা করে কী পদক্ষেপ করা হয় সেদিকেও নজর থাকছে।  

Follow Us