AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গেম খেলতে খেলতেই অঙ্ক শিখবে বাচ্চারা, বিরাট উদ্যোগ Anuvadini AI-MathZoro-র

Anuvadini AI MathZoro partnership: অনুবাদিনী AI-এর  ‘পরীক্ষা’ (Pariksha) প্ল্যাটফর্মের মাধ্যমে JEE, NEET, UPSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নেওয়া যাবে। ফলে ক্লাস ৬ থেকে শুরু করে উচ্চশিক্ষার প্রস্তুতি পর্যন্ত একটি ধারাবাহিক শিক্ষার পথ তৈরি হবে।

গেম খেলতে খেলতেই অঙ্ক শিখবে বাচ্চারা, বিরাট উদ্যোগ Anuvadini AI-MathZoro-র
অঙ্ক শেখার নতুন প্ল্যাটফর্ম।
| Updated on: May 06, 2026 | 12:31 PM
Share

অঙ্কে বড় ভয়! এই কথাটা অনেকের মুখেই শোনা যায়। তবে এই অঙ্কের ভীতি কাটতে চলেছে এবার। খেলার ছলে শিখবেন অঙ্ক। অনুবাদিনী AI ও MathZoro-র হাত মিলিয়ে গণিত শিক্ষায় নতুন দিগন্ত দেখাতে দেশের ২৫ কোটির বেশি পড়ুয়ার জন্য বড় উদ্যোগ নিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে এআইসিটিই (AICTE) গেম ভিত্তিক অঙ্ক শেখার প্ল্যাটফর্ম ম্যাথজ়োরো (MathZoro)-র সঙ্গে হাত মিলিয়েছে, যা ষষ্ঠ থেকে দশম শ্রেণির পডুয়াদের জন্য দারুণ এক অঙ্ক শেখার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

ভারতের বহুভাষিক শিক্ষাব্যবস্থায় গণিতকে সহজ ও আকর্ষণীয় করে তুলতে বড় পদক্ষেপ নিল Anuvadini AI এবং MathZoro। দেশের ২৫ কোটিরও বেশি স্কুলপড়ুয়াদের জন্য গেমের মাধ্যমে এবং মাতৃভাষায় গণিত শেখার সুযোগ তৈরি করতে এই দুই প্ল্যাটফর্ম যৌথভাবে কাজ শুরু করেছে।

নয়া দিল্লিতে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (All India Council for Technical Education)-এর সদর দফতরে এই অংশীদারিত্বের ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন অনুবাদিনী AI-এর সিইও ড. বুদ্ধ চন্দ্রশেখর। এই উদ্যোগটির মূল লক্ষ্য হল দেশের প্রতিটি ছাত্রছাত্রী যেন নিজের ভাষায় সহজে অঙ্ক শিখতে পারে।

অনুবাদিনী AI-

অনুবাদিনী AI হল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে AICTE-র একটি উদ্যোগ, যা ২২টি ভারতীয় ভাষা ও ৮৯টি বিদেশি ভাষায় অনুবাদের পরিষেবা দেয়। ইতিমধ্যেই প্ল্যাটফর্মটি ৭০০-র বেশি NCERT বই এবং ৭২১টি স্কিল ডেভেলপমেন্ট বই অনুবাদ করেছে। ১৫০ কোটিরও বেশি পেজ প্রসেস করার পাশাপাশি ২০০০ ঘণ্টারও বেশি ভিডিয়ো অনুবাদ করেছে তারা।

MathZoro: 

ম্যাথজ়োরো (MathZoro) প্ল্যাটফর্মটি তৈরি করেছেন রামাদেভু রামকুমার। এর মূল ভাবনা হল অঙ্ক শেখা যেন গেম খেলার মতোই মজাদার হয়। এখানে ‘Learn, Play, Earn, Unlock’ মডেলে ছাত্রছাত্রীরা বীজগণিত (Algebra), জ্যামিতি (Geometry), ত্রিকোণমীতি (Trigonometry) ও প্রবাবিলিটি (Probability)-র মতো জটিল অঙ্ক সহজে শেখানো হয়। সবচেয়ে বড় বিষয় হল, এই প্ল্যাটফর্মটি কম ইন্টারনেট স্পিডেও কাজ করে, ফলে গ্রাম ও মফস্বলের ছাত্রছাত্রীরাও সহজে ব্যবহার করতে পারবে।

 কী বদল আসবে?

এই অংশীদারিত্বের মাধ্যমে ম্যাথজ়োরো (MathZoro) অ্যাপ এখন রিয়েল-টাইমে বহু ভাষায় ব্যবহার করা যাবে।  তামিলনাড়ু থেকে অসম বা রাজস্থানের ছাত্রছাত্রীরা নিজেদের ভাষায় একই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। তাদের কোনও আলাদা ভার্সন ডাউনলোড করতে হবে না।

মাতৃভাষায় অঙ্ক শেখানোর নেপথ্যেও বিশেষ কারণ রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, মাতৃভাষায় পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা দ্রুত শেখে এবং বেশি দিন মনে রাখতে পারে। এই প্রযুক্তিও সেই বিষয়েই জোর দিয়েছে।

পরীক্ষার প্রস্তুতিতেও সহায়তা

অনুবাদিনী AI-এর  ‘পরীক্ষা’ (Pariksha) প্ল্যাটফর্মের মাধ্যমে JEE, NEET, UPSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নেওয়া যাবে। ফলে ক্লাস ৬ থেকে শুরু করে উচ্চশিক্ষার প্রস্তুতি পর্যন্ত একটি ধারাবাহিক শিক্ষার পথ তৈরি হবে।

শিক্ষকদের জন্য বড় সুবিধা-

এতে রয়েছে স্বয়ংক্রিয় প্রশ্নপত্র তৈরির সুবিধা। শিক্ষকরা বিষয়, অধ্যায় ও ভাষা নির্বাচন করলেই কয়েক সেকেন্ডে তৈরি হয়ে যাবে প্রশ্নপত্র—যা CBSE, ICSE ও রাজ্য বোর্ডের সিলেবাস অনুযায়ী হবে।

NEP 2020-এর সঙ্গে সামঞ্জস্য-

এই প্রজেক্টটি জাতীয় শিক্ষা নীতি ২০২০ (National Education Policy 2020)-এর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে।  ড. বুদ্ধ চন্দ্রশেখর বলেন, “ভাষা কখনওই যেন শিক্ষার বাধা না হয়—এই লক্ষ্য নিয়েই অনুবাদিনী AI তৈরি হয়েছে।” অন্যদিকে, ম্যাথজ়োরো (MathZoro)-র প্রতিষ্ঠাতা রামাদেভু রামকুমার বলেছেন, “মোবাইল ফোনকে বাচ্চাদের শেখার হাতিয়ার বানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

এই যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতের বিভিন্ন ভাষা, অঞ্চল ও আর্থ-সামাজিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সমান সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এটি দেশের অন্যতম বৃহৎ এবং অন্তর্ভুক্তিমূলক এড-টেক (EdTech) উদ্যোগ হতে চলেছে।

Follow Us