AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cocaine worth Rs 900 Crore Seized: একেবারে ৯০০ কোটি টাকার কোকেন! হকচকিয়ে গেলেন তদন্তকারীরাই

Cocaine worth Rs 900 Crore Seized: ক্যুরিয়ার অফিসে হানা দিয়ে এই বিশাল পরিমাণ কোকেন বাজেয়াপ্ত করে এনসিবি। জানা গিয়েছে, এত কেজি কোকেন অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা হচ্ছিল। তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করেন এনসিবি-র আধিকারিকরা।

Cocaine worth Rs 900 Crore Seized: একেবারে ৯০০ কোটি টাকার কোকেন! হকচকিয়ে গেলেন তদন্তকারীরাই
বাজেয়াপ্ত করা কোকেন
| Updated on: Nov 16, 2024 | 4:41 AM
Share

নয়াদিল্লি: এক-দুই কোটি টাকার নয়। একেবারে ৯০০ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত। বিদেশে পাচারের আগে শুক্রবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) পশ্চিম দিল্লি থেকে ৮২ কেজি কোকেন উদ্ধার করে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোকেন বাজেয়াপ্তের ঘটনায় এনসিবি-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ড্রাগ ব়্যাকেটের বিরুদ্ধে এই নির্মম অভিযান চলবে বলে তিনি জানান।

ক্যুরিয়ার অফিসে হানা দিয়ে এই বিশাল পরিমাণ কোকেন বাজেয়াপ্ত করে এনসিবি। জানা গিয়েছে, এত কেজি কোকেন অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা হচ্ছিল। তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করেন এনসিবি-র আধিকারিকরা।

এদিনই আবার পোরবন্দর উপকূলে একটি ইরানের বোট থেকে ৭০০ কেজি ড্রাগ বাজেয়াপ্ত করা হয়। ভারতীয় নৌসেনা, এনসিবি এবং গুজরাট পুলিশের এটিসি যৌথভাবে এই অভিযান চালায়। ৮ জন ইরানের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

একদিনে দিল্লি ও পোরবন্দরে দুই জায়গায় হানা দিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা এনসিবির প্রশংসা করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ড্রাগ মুক্ত ভারত গড়া নিয়ে অটল মোদী সরকার। ড্রাগ ব়্যাকেটের বিরুদ্ধে এই নির্মম অভিযান চলতে থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর দক্ষিণ দিল্লিতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি কোকেন ও ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজারমূল্য ৫ হাজার ৬২০ কোটি টাকা। দিল্লিতে একসঙ্গে এত কোটি টাকার মাদকদ্রব্য আগে কখনও বাজেয়াপ্ত হয়নি।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?